এবারও জগদ্ধাত্রীকে হারাল অনুরাগের ছোঁয়া! দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি লিস্ট

এবারও জগদ্ধাত্রীকে হারাল অনুরাগের ছোঁয়া! দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি লিস্ট

নতুন বছরের টিআরপি তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। বৃহস্পতিবার বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা দেখবার জন্য মুখিয়ে থাকেন অনুগামীরা। কে কোন সিরিয়ালকে সিরিয়াল পিছনে ফেলে এগিয়ে গেল তা দেখার জন্য সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে থাকেন সকলে। সেই টিআরপি ইতিমধ্যে প্রকাশ্যে এসছে। এবারেও সেরা শিরোপা জিততে পারল না জগদ্ধাত্রী ধারাবাহিকটি। অনুরাগের ছোঁয়ার কাছে হেরে যেতে হল জগদ্ধাত্রীকে। দেখে নিন এই সপ্তাহের টিআরপির তালিকা।

কোন স্থানে রয়েছে মিঠাই, এক্কা দোক্কা

কোন স্থানে রয়েছে মিঠাই, এক্কা দোক্কা

এবারও কি প্রথমে জায়গা করে নিল জগদ্ধাত্রী? আগের সপ্তাহে অর্থাৎ বছরের প্রথম সপ্তাহেও কিন্তু সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিল অনুরাগের ছোঁয়া। কিন্তু নতুন বছরের প্রথমেই টিআরপির তালিকায় বড় চমক দিল অনুরাগের ছোঁয়া। চলতি সপ্তাহে টি আর পির তালিকায় প্রথমে স্থান না পেলেও বেশি পিছতে হয়নি জগদ্ধাত্রীকে। দ্বিতীয় স্থান দখল করেছে সে। তবে তৃতীয় স্থানে চলে এলো খেলনা বাড়ি। তার মোট প্রাপ্ত নম্বর ৮.১। তবে মিঠাইয়ের স্থান টিআরপির তালিকায় হয়েছে সপ্তমে। তার প্রাপ্ত নম্বর ৭। দশম স্থানে রয়েছে এক্কা দোক্কা।

 আসছে আরও এক ধারাবাহিক

আসছে আরও এক ধারাবাহিক

অপরদিকে, আবারোও পর্দায় ফিরছেন বামাক্ষ্যাপা ওরফে অভিনেতা সব্যসাচী চৌধুরী। স্টার জলসায় আসছে 'রামপ্রসাদ'। সেখানেই দেখা মিলবে অভিনেতার। ইতিমধ্যে চ্যানেলের তরফে প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে খুব খুশি হয়েছেন সব্যসাচীর ভক্তরা।

অভিনেতা সাধক রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সৌদামিনীর সংসার খ্যাত সুষ্মিলি আচার্যকে। এই ধারাবাহিকটি একটি ভক্তিমূলক ধারাবাহিক। মা কালীর ওপরেই তৈরি করা হয়েছে ধারাবাহিকটি তা প্রোমো দেখে বোঝা যাচ্ছে। এই সিরিয়ালে মা কালীর ভূমিকা অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী পায়েল দেকে।

এক নজরে দেখে নিন টিআরপির সেরা দশের তালিকা

এক নজরে দেখে নিন টিআরপির সেরা দশের তালিকা

  • প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৯.২)
  • দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৮.৯)
  • তৃতীয় স্থানে রয়েছে খেলনা বাড়ি (৮.১)
  • চতুর্থ স্থানে রয়েছে গৌরী এলো (৮.০)
  • পঞ্চম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম (৭.৭) / পঞ্চমী (৭.৭)
  • ষষ্ঠ স্থানে রয়েছে নিম ফুলের মধু (৭.৬)
  • সপ্তম স্থানে রয়েছে মিঠাই (৭.০)
  • অষ্টম স্থান দখল করেছে আলতা ফড়িং (৬.৯)
  • নবম স্থানে রয়েছে গাঁটছড়া (৬.৭) / রাঙা বউ (৬.৭)
  • দশম স্থানে রয়েছে এক্কা দোক্কা (৬.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+