বিগ বসের বাড়ির সদস্যরা এবার নমিনেট করলেন হেভিওয়েট প্রতিযোগী ইজাজ খানকে
বিগ বসের বাড়ির সদস্যরা এবার নমিনেট করলেন হেভিওয়েট প্রতিযোগী ইজাজ খানকে
বিগ বসের ফাইনালিস্ট তথা বাড়ির হেভিওয়েট সদস্য ইজাজ খান খুব বড়সড় সমস্যার মুখে। কারণ বাড়ির অন্য তিন ফাইনালিস্ট রুবিনা দিলায়েক, অভিনব শুক্লা ও জ্যাসমিন ভাসিন এবং বাড়িতে সদ্য প্রবেশ করা আলি গনি নমিনেট করেছেন ইজাজকে।

রুবিনা ইজাজকে নমিনেট করার সময় জানিয়েছেন যে তিনি বাড়ির আবহাওয়ার সঙ্গে নিজের রং বদলাতে শুরু করে দিয়েছেন। অন্যদিকে রুবিনার স্বামী অভিনব শুক্লা জানিয়েছেন যে ইজাজের কাছে তিনি বাদে আর সবাই বিগ বসের ফাইনালে যাওয়ার যোগ্য নয় বলে মনে করেন তিনি। সকলেই ইজাজের গালে 'রিজেকটেড’ স্ট্যাম্প মেরে দেয়। বাড়ির সব সদস্যরাই ইজাজকে এই বাড়িতে থাকার যোগ্য নয় বলে মনে করেন। আলি গনিও এই প্রবাহে গা ভাসিয়ে দেন এবং জানান যে তিনি জ্যাসমিনকে হুমকি দিয়েছেন যে জ্যাসমিন জিতলে তিনি তাঁকে বাড়ির বাইরে গিয়ে দেখে নেবেন, এই মন্তব্য পছন্দ নয় আলির। জ্যাসমিনও জানিয়েছেন যে ইজাজ তাঁকে এই বাড়ির যোগ্য বলে মনে না করায় তাঁকে তিনি নমিনেট করেছেন।
তবে সহ–প্রতিযোগীদের এহেন অভিযোগ একেবারেই খারিজ করে দিয়েছেন ইজাজ। তবে নিক্কি তাম্বোলি ইজাজকে নমিনেট করেননি বরং তিনি চ্যালেঞ্জার কাশ্মীরা শাহকে নমিনেট করেন। প্রসঙ্গত, বিগ বসের ফাইনাল অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু টিআরপি পাওয়ার চক্করে এই শোতে আরও কিছু মশলা যোগ করা হয় এবং এই শোয়ের ফাইনাল হোয়ার কথা রয়েছে ২১ ফেব্রুয়ারিতে।












Click it and Unblock the Notifications