নতুন ধারাবাহিক ‘‌গোধূলি আলাপ’‌কে জায়গা দিতে স্টার জলসায় বন্ধ হতে পারে এই ধারাবাহিকটি

নতুন ধারাবাহিক ‘‌গোধূলি আলাপ’‌কে জায়গা দিতে স্টার জলসায় বন্ধ হতে পারে এই ধারাবাহিকটি

বেশ কয়েক সপ্তাহ ধরে স্টার জলসা বাজিমাত করছে জি বাংলাকে পেছনে ফেলে। নিত্য নতুন গল্পে টিআরপি তালিকায় ক্রমশঃ এগিয়ে চলেছে স্টার জলসা। প্রত্যেক বৃহস্পতিবার স্টার জলসার একাধিক সিরিয়ালই এখন টিআরপি তালিকায় প্রথমের দিকে থাকে। এদিকে নতুন ধারাবাহিকের জন্য জায়গা ছেড়ে দিতে টিআরপি তালিকায় পিছিয়ে থাকা ধারাবাহিক বন্ধ করে দিতে হচ্ছে। আরও এক ধারাবাহিক এবার বন্ধ হওয়ার মুখে।

নতুন ধারাবাহিক ‘‌গোধূলি আলাপ’‌কে জায়গা দিতে স্টার জলসায় বন্ধ হতে পারে এই ধারাবাহিকটি


সম্প্রতি চ্যানেলের তরফ থেকে আসন্ন ধারাবাহিক 'গোধূলি আলাপ’ এর প্রথম প্রোমো প্রকাশ করা হয়েছে। ধারাবাহিকের দিনক্ষণ অবশ্য জানানো হয়নি। তবে নতুন ধারাবাহিকে প্রাইম টাইমেই রাখা হবে তা নিশ্চিত। এদিকে স্টার জলসার প্রাইম টাইম এখন সব নতুন ধারাবাহিকের দখলে। তারই মাঝে জায়গা করে নিতে হবে কৌশিক সেন অভিনীত এই নতুন ধারাবাহিককে। তাই এখন পুরনো কোনও ধারাবাহিকের উপর খাঁড়া নেমে আসার আশঙ্কা রয়েছে প্রবল।

গত বছর ৫ এপ্রিল থেকে স্টার জলসায় শুরু হয় '‌বরণ’‌ ধারাবাহিক। প্রাইম টাইম রাত আটটাতেই হত এই ধারাবাহিকটি। দর্শকরা পছন্দ করলেও টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিকটি। তাই রাত ৮ টার স্লট থেকে সরিয়ে বিকেল ৫.৩০ টায় সরিয়ে নেওয়া হয় ধারাবাহিকটি। তবে এবার একেবারেই বন্ধের মুখে 'বরণ’। ধারাবাহিকের নায়ক-নায়িকা জুটি তিথি এবং রুদ্রিককে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ মাতামাতি চলে। কিন্তু ধারাবাহিকটি সেভাবে চলছে না। দীর্ঘ বেশ কয়েক মাস ধরে টিআরপি তালিকায় ক্রমশ পিছিয়ে থেকেছে এই ধারাবাহিক। তাই মনে করা হচ্ছে এবার 'বরণ’ একেবারেই বন্ধ হওয়ার পালা। অনুমান করা হচ্ছে চলতি মাসেই শেষ হয়ে যাবে 'বরণ’।

যদিও অবশ্য চ্যানেলের তরফ থেকে অফিশিয়ালি এই বিষয়ে কোনও খবর জানানো হয়নি। আর মাত্র কিছুদিনের মধ্যেই শুরু হবে নতুন ধারাবাহিক 'গোধূলি আলাপ’। তবে বিকেল ৫.৩০ টার স্লটের বদলে রাতের দিকেরই স্লট পেতে চলেছে এই ধারাবাহিক। তাই পুরনো কোনও ধারাবাহিককেই আনা হতে পারে এই স্লটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+