ধারাবাহিক থেকে আচমকাই উধাও হয়ে গেলেন এই জনপ্রিয় অভিনেতারা! কিন্তু কেন?

করোনা আক্রান্ত তারকারা

সিরিয়ালের জগত এই মুহূর্তে দেশের বিনোদন দুনিয়ার প্রধান স্তম্ভ। সিরিয়ালে একবার মুখ দেখানোর জন্য দিনের পর দিন কয়েক ঘণ্টা ধরে অডিশনে দাঁড়িয়ে থাকেন হাজার হাজার। তাঁদের মধ্যে যাঁদের কপালে শিকে ছেঁড়ে তাঁরা টিভি দুনিয়ার দৌলতে রাতারাতি হয়ে যান তারকা। কিন্তু এমন কী কেউ আছেন যারা এই মুহূর্তে সিরিয়াল জগতের শীর্ষ স্থানে থেকেও হঠাত অভিনয় বন্ধ করে দিলেন! ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি হয়েছে বাংলা টেলিভিশনের দুনিয়ায়। এবার প্রশ্ন হল কেন এমন পদক্ষেপ নিলেন তারকারা? আসল কারণ হল করোনার থাবা। সলে গোটা দেশ জুড়ে লাগাতার বেড়েই চলেছে করোনা সংক্রমণের পরিমাণ। সেখানে করোনার থাবা থেকে রেহাই পাননি সেলেবরাও। ইতিমধ্যে দেশের বিভিন্ন মাধ্যম থেকে একাধিক তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। সেই মত পিছিয়ে নেই বাংলাও। একদিকে যেখানে বড় পর্দার একাধিক তাবড় অভিনেতা পরিচালকরা করোনা আক্রান্ত হয়েছেন, সেখানে বাকি নেই সিরিয়ালের তারকারাও।

সৈয়দ আরিফিন

সৈয়দ আরিফিন

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অব্যতম জনপ্রিয় অভিনেতা হলেন সৈয়দ আরিফিন। 'ইরাবতীর চুপকথা' দিয়ে বাংলা সিরিয়ালের লিড রোলে অভিনয় করে এখন চুটিয়ে অভিনয় করছেন জনপ্রিয় সিরিয়াল 'খেলাঘর'এ। সেখানে শান্টু গুণ্ডার চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন আরিফিন। তাই আপাতত বাড়িতেই রয়েছেন। তবে করোনা কাটিয়ে তিনি শিঘ্রই শুটিংয়ে ফিরবেন, সেই আশাতেই রয়েছেন ভক্তরা।

ইন্দ্রাশিস রায়

ইন্দ্রাশিস রায়

বহুদিন ধরেই বাংলা সিরিয়াল আর সিনেমা দুটি ক্ষেত্রেই দর্শকদের মনে আলাদা জায়গা তৈরি করেছেন অভিনেতা ইন্দ্রাশিষ রায়। এখন জনপ্রিয় সিরিয়াল 'ধূলোকণা' তে মানালি দের বিপরীতে লালন চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। কিবতু এরই মাঝে দুঃসংবাদ। করণোনা আক্রান্ত হয়েছেন ইন্দ্রাশিস। তাই আপাতত কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন অভিনেতা।

ইন্দ্রনীল চট্টোপাধ্যায়

ইন্দ্রনীল চট্টোপাধ্যায়

এই মুহূর্তে বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল 'আয় তবে সহচরী'। সেখানে টিপুর চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। টানটান উত্তেজনার পর্ব চলছে এখন সিরিয়ালে। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা। তাই আপাতত গৃহবন্দী। তবে তাঁর এই আচমকা ব্রেকে গল্পে আসছে নতুন মোড়।

 বিশ্বজিৎ চক্রবর্তী

বিশ্বজিৎ চক্রবর্তী

বাংলা বিনোদুনিয়ার অন্যতম অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। এখন তিনি অভিনয় করছেন জনপ্রিয় সিরিয়াল মিঠাইতে। কিন্তু করোনা থেকে রেহাই পাননি এই অভিজ্ঞ অভিনেতাও। তিনি করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সিরিয়ালের গল্পে আনা হয়েছে পরিবর্তন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+