Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা সঙ্কটে প্রধানমন্ত্রী ও দেশের পাশে টেলিভিশন জগত, ধন্যবাদ জানিয়ে টুইট করলেন মোদী

করোনা সঙ্কটে প্রধানমন্ত্রী ও দেশের পাশে টেলিভিশন জগত, ধন্যবাদ জানিয়ে টুইট করলেন মোদী

করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশের এই লড়াইয়ে সঙ্গ দিচ্ছে যেমন বলিউ, পিছিয়ে নেই টেলিভিশন জগতও। অভিনেতা–প্রযোজক জেডি মাজেথিয়া সম্প্রতি '‌ফ্যান কা ফ্যান’‌ নামে একটি ওয়েবসাইট শুরু করেছেন, এই ওয়েবসাইটের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারকে কোভিড–১৯–এর লড়াইয়ে সমর্থন করবে।

করোনা সঙ্কটে প্রধানমন্ত্রী ও দেশের পাশে টেলিভিশন জগত, ধন্যবাদ জানিয়ে টুইট করলেন মোদী


জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যাঙ্কা ত্রিপাথি, ভারতী সিং, গৌতম রোড, ঋত্ত্বিক ধনজানি, করণ ভি গ্রোভার, আদা খান, শুভাঙ্গি আত্রেয়ি, রূপালি গাঙ্গুলি, তেজস্বী প্রকাশ, রোহিতাশ গৌড, শৈলেশ লোধা সহ অন্যান্যরা এই '‌ফান কে ফান’‌ উদ্যোগে অংশ নেবেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও টুইট করে লিখেছেন, '‌কোভিড–১৯ এর বিরুদ্ধে ভারতের লড়াইকে শক্তিশালী করার জন্য আমাদের টিভি তারকাদের এটি একটি ব্যতিক্রমী প্রচেষ্টা। যাঁরা এই জন্য একত্রিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ।’‌

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। মাজেথিয়া এর আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন যে এই লকডাউন দেশে একাধিক সঙ্কটের সৃষ্টি করবে এবং বিশেষ করে প্রত্যেকটি কোণ ও জায়গায় আর্থিক সঙ্কট দেখা দেবে। এরকম পরিস্থিতিতে একে অপরের সাহায্য করতে হবে। তিনি বলেন, '‌টেলিভিশন ইন্ডাস্ট্রির সেই ক্ষমতা রয়েছে যা সকলকে উৎসাহিত, অনুপ্রাণিত ও প্রভাবিত করতে পারে বহু মানুষকে, যাঁরা এই সঙ্কটের সময় দেশের পাশে দাঁড়াতে ইচ্চুক। আমি এটা ভেবে খুশি যে অনেক টেলি অভিনেতাই স্বেচ্ছায় এই কাজে এগিয়ে এসেছেন।’‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+