হাসপাতালে কেক কেটে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে জন্মদিন পালন টেলি তারকা গৌরবের

হাসপাতালে জন্মদিন পালন গৌরব রায় চৌধুরির

‌হাসপাতালেই জন্মদিন পালন করলেন '‌ত্রিনয়নী’‌ সিরিয়াল খ্যাত দীপ্ত তথা অভিনেতা গৌরব রায় চৌধুরি। বোন টিউমারে আক্রান্ত হয়ে গৌরব হাসপাতালে ভর্তি ছিলেন। আর সেই সুবাদে হাসপাতালের কর্মীদের সঙ্গেই তিনি তাঁর এ বছরের জন্মদিন পালন করলেন।

হাসপাতালে কেক কেটে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে জন্মদিন পালন টেলি তারকা গৌরবের


চলতি সপ্তাহে 'ওগো নিরুপমা’র শুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা গৌরব। মাথায় একটি ফোঁড়ায় তীব্র ব্যথা হওয়াতেই শুটিং মাঝপথে ফেলেই বাড়ি চলে যান অভিনেতা। ব্যথা আরও বেড়ে যাওয়াতে হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। ফোঁড়ার চিকিৎসা করাতে গিয়েই কনুইয়ের টিউমার ধরা পড়ে অভিনেতার। বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে এবং এই টিউমারের অস্ত্রোপচার করতে হবে বলেও জানান চিকিৎসকরা। হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁর জন্মদিন পালন করেন হাসপাতালের কর্মীরাই। চিকিৎসক ও নার্সরা মিলে তাঁর জন্য নিয়ে আসেন কেক। সেই কেক কেটেই জন্মদিন পালন করেন গৌরব। গৌরব ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি হাসপাতালের কেবিনে বসে কেক কাটছেন এবং তাঁর চারপাশে রয়েছেন হাসপাতালের কর্মীরা। তিনি ক্যাপশনে লিখেছেন, '‌এত মানুষের প্রাণ বাঁচায় সেই মহান মানুষেরা সেই রাতে আমার দুর্বল মন ও শরীর কে খুশির শক্তির যোগান দিয়ে এগিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছিল, ধন্যবাদ আপনাদের।’‌

গৌরব তাঁর অসুস্থতার সময় যে সব চিকিৎসক–নার্স ও তাঁর সিরিয়ালের সহকর্মীরা পাশে ছিলেন তাঁদের সকলের ছবি পোস্ট করে তিনি ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানে গৌরব এখন বাড়িতেই বিশ্রামে রয়েছেন। একটু সুস্থ হয়ে ওঠার পর তিনি ফের শুটিংয়ে যোগ দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+