ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা! নিজের জায়গায় ফিরে এল ‘জগদ্ধাত্রী’
সন্ধে হলেই একের পর এক ধারাবাহিকের অপেক্ষায় থাকেন গৃহবধূরা। সম্প্রতি নতুন নতুন গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে ধারাবাহিকগুলি। এর মধ্যে কোনওটির বয়স ২ বছর, কোনওটির ৩ বছর আবার কোনওটি একেবারেই সদ্যোজাত। প্রতি সপ্তাহেই হাড্ডাহাড্ডি লড়াই চলে এই বাংলা ধারাবাহিকগুলির মধ্যে। টিআরপি তালিকায় কে আগে থাকবে এই নিয়েই হয় লড়াই। মূলত, টিআরপি তালিকায় জি বাংলা ও স্টার জলসার মধ্যে চলে এই লড়াই।
প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার এই লড়াইয়ের ফল প্রকাশিত হয়। আর এই টিআরপি তালিকার ভিত্তিতেই যে বর্তমান সময়ে বাংলা ধারাবাহিকের গুণমান নির্বাচন করা হয়। এবারে এই টিআরপি তালিকাতেই ঘটে গিয়েছে এক অবিশ্বাস্য ঘটনা!

সকলকে পিছনে ফেলে ফের এগিয়ে গেল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। তবে, এই সপ্তাহেও টিআরপির শীর্ষে রয়েছে 'ফুলকি'।
চ্যানেল এবং প্রত্যেকটি ধারাবাহিকের পাখির নজর থাকে টিআরপির নম্বরের দিকে। আসলে ভালো নম্বর করলেই যে ধারাবাহিক চলবে আর পারফরম্যান্স খারাপ হলেই ধারাবাহিক বন্ধ। তবে প্রত্যেক ক্ষেত্রে যে এমনটা ঘটে তা নয়। পারফরম্যান্সের পাশাপাশি ধারাবাহিকের গল্প হতে হবে একেবারে স্বচ্ছ, সহজ ও আকর্ষণীয়। দর্শকের মনে ধারাবাহিকের পর্বগুলি দেখার আগ্রহ বাড়াতে পারলেই টিআরপি তালিকায় বাজিমাত করা সম্ভব। তাই এই সব দিক খেয়াল রেখেই প্রত্যেকটি ধারাবাহিক টিআরপিতে ভালো নম্বর পাওয়ার জন্য চেষ্টা করে। সাম্প্রতিক সময়ে টিআরপি কমের কারণে বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক। তার যথার্থ উদাহরণ ডায়মন্ড দিদি জিন্দাবাদ।
একটা সময় বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা কাঁপাতো জি বাংলার ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের সঙ্গে দারুণ টক্কর হত এই ধারাবাহিকের। বেশ কয়েক সপ্তাহ টানা টিআরপি টপ করার রেকর্ডও রয়েছে 'জগদ্ধাত্রী'র ঝুলিতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে টিআরপি তালিকায় ক্রমশ পিছিয়ে পড়েছিল এই ধারাবাহিক। তবে, আবারও নিজের জায়গায় ফিরছে 'জগদ্ধাত্রী'। চলতি সপ্তাহে ৭.০ নম্বর পেয়ে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে এই ধারাবাহিক। ৭.৭ নম্বর পেয়ে টিআরপিতে প্রথম স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফুলকি'।
৬.৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার 'গীতা এলএলবি'। এদিকে, এক টানা টিআরপি তালিকায় শীর্ষে থাকার পর বর্তমানে ৬.৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে চলে গিয়েছে 'কথা' ধারাবাহিকটি। একই নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে 'নিম ফুলের মধু'। ৬.৪ নম্বর পেয়ে টিআরপি তালিকায় চতুর্থ স্থানে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'।












Click it and Unblock the Notifications