পাহাড়ে রহস্যের জট ছাড়াতে গোয়েন্দা শাশ্বত-র আগমন! ১৫ আগস্ট আসছে ‘কাঁটায় কাঁটায়’
আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে একগুচ্ছ ছবি। এরই মাঝে ওইদিন মুক্তি পাবে জি ৫-এ মুক্তি পাবে 'কাঁটায় কাঁটায়'। এই সিরিজের হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ অভিনেতা সোহম চক্রবর্তীর। নারায়ণ সান্যালের 'কাঁটায় কাঁটায়' উপন্যাস সিরিজ অবলম্বনে আসছে এই ওয়েব সিরিজটি।
জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়কে। পিকে বসুর সমাধান করা একটার পর একটা গল্প আসছে ওটিটিতে। আর তারই প্রথম গল্প হিসেবে থাকবে সোনার কাঁটা গল্পটি। মূলত সেখানেই মূখ্য ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

এই গল্পে দেখা যাবে মেয়ের মৃত্যুর পর স্ত্রীকে নিয়ে পিকে বসু পাহাড়ে বেড়াতে এসেছেন। সেখানে এসে তাঁরা তাঁদের এক পরিচিত দম্পতির তৈরি করা নতুন হোমস্টেতে উঠেছেন। আর সেখানেই ঘটে যায় একটি হত্যার ঘটনা।
আর সেই হত্যাকান্ডের মামলায় জড়িয়ে পড়েন পিকে বসু। কে এই হত্যা করল, কীভাবে কখন হত্যা করা হল সেই নিয়ে তদন্ত শুরু করেন পিকে বসু। শেষমেশ পিকে বসু এই হত্যাকাণ্ডের তদন্তের কিনারা করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় দর্শকবৃন্দ।
প্রকাশ্যে এল 'কাঁটায় কাঁটায়' ওয়েব সিরিজের ট্রেলার। সেখানে পিকে বসুর চরিত্রে দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তিনি পেশায় একজন আইনজীবী। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়।
এই সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন পায়েল সরকার, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, মীর আফসার আলি, কিঞ্জল নন্দ, সোহম চক্রবর্তী, প্রমুখ। আগামী ১৫ আগস্ট জি ফাইভ-এ মুক্তি পাবে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'কাঁটায় কাঁটায়'।












Click it and Unblock the Notifications