‘পিলু’ ধারাবাহিকে নতুন টুইস্ট, গল্পের কোন মোড় অপেক্ষা করছে নেটিজনদের জন্য

‘পিলু’ ধারাবাহিকে নতুন টুইস্ট, গল্পের কোন মোড় অপেক্ষা করছে নেটিজনদের জন্য

কিছুদিনের মধ্যেই বাংলা ধারাবাহিক 'পিলু’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সিরিয়াল শুরু হওয়া থেকে বেশ টানটান উত্তেজনা দেখা দিচ্ছে। এই ধারাবাহিকে বেশি জনপ্রিয় গান ও নাচ। জি বাংলায় এই ধারাবাহিকটি অনুষ্ঠিত হয়। নেটিজেনদের মন কেড়েছে 'পিলু’।

‘পিলু’ ধারাবাহিকে নতুন টুইস্ট, গল্পের কোন মোড় অপেক্ষা করছে নেটিজনদের জন্য


এই ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী যিনি এই ধারাবাহিকে আহিরের চরিত্রে অভিনয় করছেন। আর নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মেঘা দাঁ, যিনি পিলুর চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রী 'ডান্স বাংলা ডান্স’-এ খ্যাত। এই জুটিকে বেশ মানিয়েছে বলে জানিয়েছেন নেটিজেনরা।

জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদিত্য নারায়ণ এখন পিলু ধারাবাহিকে রয়েছেন। ধারাবাহিকে আহির অর্থাৎ তাঁর গুরুজির সঙ্গে কলকাতায় গান শিখতেন গেছেন পিলু অর্থাৎ মেঘা। এখন ধারাবাহিকে দেখানো হচ্ছে কেউই তাঁরা দু’জন দুজনের সঠিক পরিচয় জানেন না।

সিরিয়ালে দেখা গিয়েছে এক মোড়ক। এক জন্মদিনের অনুষ্ঠানে গুরুজির মেয়ে রঞ্জা পিলুর নামে হার চুরির মিথ্যা অপবাদ দেয়। অনুষ্ঠানে অনেক লোকের মাঝে গুরুজির স্ত্রী ঋজুলা পিলুকে অনেক অপমানজনক কথা শোনান। সেই সঙ্গে পিলুর মায়ের ব্যাপারেও অনেক খারাপ খারাপ মন্তব্য করেছেন। নায়িকা পিলু তাঁর মায়ের নামে কারাপ কথা সহ্য করতে না পেরে গুরুগৃহ ছেড়ে চলে আসে।

অপমানের দিনই রাতে পিলু নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। বাড়ি ফিরে এসে তিনি একেবারে চুপ হয়ে যান। আর এত হাসিখুশি একটা মেয়ের মধ্যে এমন পরিবর্তন দেখে অবাক হয়ে যান পিলুর মা ও দাদু। কিন্তু বাড়ি ছেড়ে পিলু চলে যাওয়ার পর গুরুজি আহিরকে গ্রামে গিয়ে পিলুকে পিরিয়ে আনতে বলেন। পিলু কিন্তু একেবারেই নাছোড়বান্দা। মায়ের অপমানের কথা ভেবে পিলু আর ফিরে যেতে চায়নি।

কিন্তু গল্পের এখানেই শেষ হয় নয়। আসে আরও এক নতুন মোড়। কিন্তু নায়িকা পিলুর কাছে না শুনে নায়ক আহির নিজের বাড়ি কলকাতায় ফিরে আসার জন্য বের হয়। আর এতেই ঘটে বিপত্তি। তখনই গ্রামে হাজির হয় একদল গুন্ডা। তাঁরা আহিরের চোখ বেঁধে আহিরেকে নিজেদের আস্তানায় নিয়ে যায়। সেই খবর পিলুর কানে যেতেই সে ভুয়ো গান বাজনার লোক সেজে যায় তাঁর গুরুজিকে বাঁচাতে যায়। পিলুর আসল উদ্দেশ্য বুঝতে পারে গুন্ডার দল। তখন তাঁরা পিলুর কপালে বন্দুকের নল ঠেকায়। এবার ধারাবাহিকে কী ঘটতে চলেছে তা দেখার অপেক্ষায় মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+