আসছে খ্যাতনামা প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক, মুখ্য চরিত্রে কারা থাকছেন? জেনে নিন
টিআরপির লড়াইয়ে হার মানছে একের পর এক ধারাবাহিক। সদ্য আসা ধারাবাহিকগুলির ক্ষেত্রে কঠিন হচ্ছে টিকে থাকা। তবুও হাল ছাড়তে নারাজ প্রযোজনা সংস্থাগুলি। নতুন নতুন গল্প নিয়ে আসছে একের পর এক ধারাবাহিক। একে অপরকে টেক্কা দিয়ে নতুন ধারাবাহিক আত্মপ্রকাশ করছে পর্দায়।
প্রায় প্রত্যেকটি ধারাবাহিক আসছে নামকরা প্রোডাকশন হাউসের তত্ত্বাবধানে। যার প্রধান চরিত্রে দেখা যাচ্ছে টেলিপর্দার জনপ্রিয় মুখেদের। সম্প্রতি স্টার জলসায় এসেছে নতুন ধারাবাহিক 'দুই শালিক'। এবার শোনা যাচ্ছে, খ্যাতনামা প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক আনছে জলসা।

যদিও কী নাম ধারাবাহিকের? কবে আসছে নতুন ধারাবাহিক? কে কে রয়েছেন এই ধারাবাহিকে? এখনও মেলেনি এই সব প্রশ্নের উত্তর। তবে, এবার জলসায় যে আসছে নামকরা প্রোডাকশন হাউজের একাধিক ধারাবাহিক, তার আভাস মিলছে এখন থেকেই।
লাগাতার নতুন ধারাবাহিক আত্মপ্রকাশ করবে স্টার জলসার পর্দায়। খুব শীঘ্রই এই চ্যানেলে আসছে ব্লুজ প্রোডাকশন, এসভিএফ প্রোডাকশন, সুরিন্দর ফিল্ম, রাজ চক্রবর্তী প্রোডাকশন, ম্যাজিক মোমেন্টস এর নতুন ধারাবাহিক। এর পাশাপাশি, জলসায় আরও একটি নামকরা প্রোডাকশন হাউজ নিয়ে আসছে নতুন ধারাবাহিক।
সূত্রের খবর, জলসায় চিত্রায়ন প্রোডাকশন হাউজ নিয়ে আসছে নতুন ধারাবাহিক। এর আগে এই প্রযোজনা সংস্থার কন্যাদান, কনস্টেবল মঞ্জু, এবং ফেরারি মন দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। এবার এই প্রযোজনা সংস্থা নিয়ে আসছে আরও একটি নতুন ধারাবাহিক, আরও একটি নতুন গল্প। যা সহজেই দর্শকের মন ছুঁয়ে ফেলবে বলে আশাবাদী প্রযোজক। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আসছে এই প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক।
কিন্তু, এই ধারাবাহিকে কাকে কোন চরিত্রে দেখা যাবে সেবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে, এই নতুন ধারাবাহিকের মুখ্য চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে দর্শকের মনে কৌতূহল দেখা দিয়েছে। দর্শকদের দাবি, তোমাদের রানী খ্যাত অভিকা মালাকারকে ফিরিয়ে আনা হোক। দর্শকের দাবি মেনে কি স্টার জলসায় আবারও ফিরবেন অভিকা? টিআরপির তালিকায় কি জায়গা করে নিতে পারবে এই নতুন ধারাবাহিক? সময়ই দেবে এর উত্তর।












Click it and Unblock the Notifications