দীর্ঘ ৬ মাস ধরে এই শোয়ের সফর সহ একাধিক চমকে ঠাসা বিগ বসের নতুন সিজন
বিগ বসের নতুন সিজন
বিগ বস ১৪ শেষ হয়েছে এ বছরের মার্চ মাসে। নতুন সিজনের বিগ বসও এ বছর খুব শীঘ্রই শুরু হবে। ভারতীয় টেলিভিশন জগতে সবচেয়ে বড় রিয়্যালিটি শোয়ের নাম হল বিগ বস। এই শোতে প্রত্যেক বছর একঝাঁক নতুন তারকাদের যোগ দিতে দেখা যায় এবং সর্বদাই ভুল কারণের জন্য প্রত্যেক বছর বিতর্কে জড়ায় এই শোটি। এ বছরও বিগ বসের সঞ্চালক হিসাবে দেখা যাবে সলমন খানকে, তবে নতুন এই সিজন নিয়ে বহু খবর কানে আসছে। যার মধ্যে এই শোয়ের ফরম্যাট ও প্রতিযোগীদের নিয়ে খবর অন্যতম।

বিগ বস শোয়ের নিয়মে বদল
স্পটবয় ই নামের এক সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে যে বিগ বস ১৫ সম্প্রচার হবে দীর্ঘ ৬ মাস ধরে। এছাড়াও এই শোকে আরও মজাদার করতে প্রত্যেক এভিকশনের পর নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে প্রতিযোগী ঘরের মধ্যে প্রবেশ করবেন।

বিগ বস ১৪ জেতেন রুবিনা দিলায়েক
বিগ বস ১৪-এও বহু পরিবর্তন দেখা গিয়েছিল। যেখানে চ্যালেঞ্জার্সদের মুখোমুখি হতে হয়েছিল নতুন প্রতিযোগীদের। চ্যালেঞ্জার্স হিসাবে বাড়ির ভেতর দেখা গিয়েছিল রাখি সাওয়ান্ত, আরশি খান, বিকাশ গুপ্তা, রাহুল মহাজন, মনু পাঞ্জাবি ও কাশ্মীরা শাহকে। গত বছরের বিগ বসের সিজন ১৪-এ জয়ী হন টিভি অভিনেত্রী রুবিনা দিলায়েক। চূড়ান্ত পর্যায় পৌঁছেছিলেন রাহুল বৈদ্য, আলি গনি, রাখি সাওয়ান্ত ও নিকি তাম্বোলী।

বিগ বসে আসতে পারেন রিয়া চক্রবর্তী
এ বছরের বিগ বসের ঘরে প্রতিযোগী হিসাবে আসার সম্ভাবনা রয়েছে রিয়া চক্রবর্তী, নেহা মর্দা, দিশা পারমার, সুরভি চাঁদনা, কৃষ্ণা অভিষেক ও নিয়া শর্মাকে। তবে এখনও এটা নিশ্চিত প্রতোযোগীদের তালিকা নয়।

ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে
চমকের আরো বাকি আছে। শোনা যাচ্ছে এবারের সিজনের সম্প্রচারে কিছু ব্যতিক্রমী পদ্ধতি পরিকল্পনা করে রেখেছেন শোয়ের নির্মাতারা। অন্যান্য সিজনের মতো এবার আর প্রথম থেকে টিভিতে দেখানো হবে না বিগ বস। বরং ওটিটি প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা মাথায় রেখে শুরুর দিকে বেশ কিছুদিন ভুটে দেখানো হবে শো। আরো জানা গিয়েছে, তারকাদের পাশাপাশি একজন সাধারণ মানুষও থাকবেন এবারের সিজনে।












Click it and Unblock the Notifications