একটুর জন্য মিস প্রথম স্থান, বড় চমক এই সপ্তাহের টিআরপি তালিকায়

এই সপ্তাহের টিআরপি তালিকা

সারাদিনের কাজের পর সন্ধে হতে না হতেই টিভির সামনে বসে পড়েন মা কাকিমারা। প্রতিদ্বন্দিতা চলে বাংলার দুটি প্রধান চ্যানেলের মধ্যে। কে কাকে ছাপিয়ে শীর্ষে উঠবে তা নিয়ে চলে জোরদার ব্যস্ততা। চলতি সপ্তাহে না না করেও "মিঠাই" এর দুর্দান্ত গতি অব্যাহত। প্রতিদ্বন্দী চ্যানেলে নতুন কয়েকটি সিরিয়াল শুরু হওয়ার পর চিন্তায় ছিলেন মিঠাই প্রেমীরা। তাহলে কি এবার কি এবার শীর্ষস্থান হাতছাড়া হবে? না সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে, প্রথম স্থান অধিকার করেছে মিঠাই। প্রথম দিন থেকেই দর্শকদের মুগ্ধ করেছে মিঠাই সিদ্ধার্থের রসায়ন। মিঠাই এর ছটফটানি দুষ্টু বুদ্ধি, হল্লা পার্টি মস্তি সবাই যেন দর্শক লুটেপুটে নিয়েছে। তবে মিঠাই কে টেক্কা দিতে হাল ছাড়ছে না অন্যান্য সিরিয়ালগুলি।

মিঠাই

মিঠাই

এই সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গেছে ১০.৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অর্জন করেছে মনোহরা খ্যাত 'মিঠাই'। কিন্তু মিঠাইয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেশ কিছু ধারাবাহিক।

 মন ফাগুন, গাঁটছড়া

মন ফাগুন, গাঁটছড়া

সামান্য একটুর জন্য পয়লা নম্বর ফসকে গেল মন ফাগুন ও গাঁটছড়া ধারাবাহিকের। মাত্র ১ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঋষি ও পিহুর জুটি "মন ফাগুন"। সৌমেনের সব কার্যকলাপের উপর থেকে পর্দা ফাঁস করার পর এবার প্রিয়াঙ্কাকে কীকরে শায়েস্তা করবে পিহু তাই নিয়ে চলছে গল্প। অপর দিকে খড়িকে ভুল বুঝে বিয়ে করে কী করবে ঋদ্ধিমান? সেই নিয়ে গাঁটছড়ায় চলছে তোলপাড় করা পর্ব। ৯.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এই দুই ধারাবাহিক।

আলতা ফড়িং

আলতা ফড়িং

শুরু থেকেই বাজিমাৎ করেছে এই সিরিয়াল। আর আলতার হারিয়ে যাওয়ার পর শহরের ইঞ্জিনিয়ার বাবুর সাহায্যে তাঁকে কীকরে খুঁজে পাবে ফড়িং, তাই নিয়ে এগিয়ে চলেছে সিরিয়ালের গল্প। এখন তো আবার ইঞ্জিনিয়ার বাবুর বাড়িতে লুকিয়ে লুকিয়ে থাকছেও ফড়িং। ৯.২ নিয়ে তালিকায় তৃতীয় আলতা ফড়িং।

খুকুমণি হোম ডেলিভারি

খুকুমণি হোম ডেলিভারি

তবে টি আর পি তালিকায় গত কয়েকদিন ধরে পিছিয়ে পড়েছে খুকুমণি হোম ডেলিভারি। ভিহানের সঙ্গে বিয়ে হওয়ার পর যে যে পরিস্থিতি থেকে বিপত্তি কাটিয়ে উঠছে খুকুমণি, তা নিয়ে এগোচ্ছে গল্প। ৯.১ রেটিং নিয়ে টিআরপি তালিকায় চতুর্থ স্থানে আছে এই সিরিয়াল।

 উমা

উমা

এবার আরও এক জনপ্রিয় সিরিয়াল উমার পালা। অভির সঙ্গে বিয়ে করার পর উমা আবার কবে ক্রিকেটের ময়দানে ফিরতে পারবে তা নিয়ে এগোচ্ছে গল্প। ৮.৯ রেটিং নিয়ে টিআরপি তালিকায় পঞ্চম স্থানে আছে উমা।

 বাকি কে কোথায়?

বাকি কে কোথায়?

৮.৬ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে আয় তবে সহচরী। ৮.২ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে ধূলোকণা। ৭.৮ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে রয়েছে পিলু। ৭.৫ পয়েন্ট পেয়ে নবম স্থানে রয়েছে যমুনা ঢাকি। ৭.৩ পয়েন্ট পেয়ে দশম স্থানে রয়েছে সর্বজয়া ও অপরাজিতা অপু। তবে একসময়ে যে সিরিয়াল গুলি টিআরপি তালিকার শীর্ষে থাকত, আজ সেই তালিকায় নেই অনেকেই। তার মধ্যে অন্যতম গুনগুন খ্যাত খরকুটো ধারাবাহিক। সিরিয়ালের চরিত্রগুলি মানুষের মনে কতটা প্রভাব ফেলল তা বোঝা যায় সপ্তাহের এই তালিকা দেখলেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+