আবারও ফিরছে ‘গোয়েন্দা গিন্নি সিজন ২’, অভিনয়ে কী ইন্দ্রানী হালদারই!
আবারও ফিরছে ‘গোয়েন্দা গিন্নি সিজন ২’, অভিনয়ে কী ইন্দ্রানী হালদারই!
বাঙালির বিনোদন মানেই প্রথমেই আসে সিরিয়াল। ধারাবাহিক দেখেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। সন্ধ্যে হলেই টিভির সামনে হাতের রিমোট নিয়ে বসে পড়েন বৌদি থেকে দিদিমা সকলেই। তবে প্রতিটি সিরিয়ালে কুটকাচালি দেখা যায় ,অনেক সময় দর্শক কিন্তু তাতে বেশি বিরক্তি বোধ করে। তবে আগে আপনারা অনেকেই দেখেছেন গোয়েন্দা গিন্নি। যা কিন্তু বিশেষ নজর কেড়েছিল অনুগামীদের। আবারও দর্শকদের কথা ভেবে আসছে গোয়েন্দা গিন্নি সিজন ২। তবে তার মধ্যে থাকছে না কুটকাচালি, ষড়যন্ত্র। তাহলে থাকছে তা কি! প্রশ্ন সেটাই সেটাই জানতে হলে দেখতে হবে গোয়েন্দা গিন্নি সিজন ২।

গোয়েন্দা গিন্নিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রানী হালদার। সেখানে তার নাম হয়েছিল পরমা মিত্র। তার মজার চরিত্র দর্শকের মন অনেকটাই জয় করেছিল। বাড়ির বউ কিভাবে নানান রহস্যের সন্ধান পেয়ে ছুটে গিয়ে সেখানে সেটা সমাধান করত তা নিয়েই ছিল সিজন ওয়ানের গল্প। এর গল্প এই বাংলা ধারাবাহিক টিআরপি লিস্ট প্রথম দিকেই থাকতো। ধারাবাহিকটি শুরু হয়েছিল ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর। শেষ হয় ২০১৬ সালে। ধারাবাহিকে অভিনয় করেছিলেন ইন্দ্রানী হালদার, ইন্দ্রজিৎ বসু, সৌরভ চাটার্জী, রত্না ঘোষাল সহ অন্যান্যরা।
গোয়েন্দা গিন্নি শেষ হওয়ার পর বহুদিন যাবত শ্রীময়ীতে অভিনয় করেছেন। আবার শোণা গেল অভিনেত্রী ইন্দ্রানী হালদার গোয়েন্দা গিন্নি সিজন ২ শুরু করছেন। তা কিন্তু দর্শকের জন্য সুখবর। খুব শীঘ্রই অনুগামীদের জন্য গোয়েন্দা গিন্নি সিজন ২ আসতে চলেছে। আর গিন্নি জায়গায় দেখা যাবে ইন্দ্রানী হালদারকেই। শুনে খুশি অনুগামীরা। জানা গিয়েছে, এপ্রিল মাস থেকে শুরু হতে পারে এই ধারাবাহিক। ইতিমধ্যে শুটিং এর প্রস্তুতি তুঙ্গে। আসন্ন ধারাবাহিকটি কেমন হবে তা জানতে হলে প্রত্যেকদিনই আপনাকে দেখতে হবে এই বাংলা ধারাবাহিক। অনেকের প্রশ্ন আগের গল্প রহস্যের থাকলেও এবারের গল্পে কি থাকবে, মন ভরবে তো সকলের?












Click it and Unblock the Notifications