রামায়ণে রামের ছেলের চরিত্রে অভিনয় করা অভিনেতা এখন ১৪০০ কোটি টাকার কোম্পানির মালিক, চেনেন তাঁকে
অযোধ্যায় এখন উৎসবের মেজাজ। রামলালা ফের প্রতিষ্ঠিত হয়েছেন নিজের মন্দিরে। কনের মতো সেজে উঠেছে গোটা মন্দির চত্ত্বর। সেই অযোধ্যার প্রসঙ্গ উঠলেই টেলিভিশনে প্রথম রামায়ণ সিরিয়ালের কথা মনে আসে সকলের।
প্রতি রবিবার রামায়ণ দেখার জন্য যেন থমকে যেত সব কাজ। দোকান বাজারে ভিড় থাকত না সেই সময়। পাড়ায় একজনের বাড়িতে টিভি থাকলে সেখানে গোটা পাড়া ভিড় করত। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল টেলিভিশন সিরিয়ালের সেই রাম-লক্ষ্মণ-সীতার চরিত্রে অভিনয় করা অভিনেতােদর।

সেই সিরিয়ালে রাম-সীতার সন্তান লব-কুশের চরিত্রে অভিনয় করেছিলেন দুই শিশু শিল্পী। তাঁদের কথা অনেকেরই মনে নেই । উত্তর রামায়ণ বলে সেই সিরিয়ালটি দেখানো হয়েছিল ১৯৮৮ সালে। সেখানে স্বপ্নিল জোশী এবং ময়ুরেশ ক্ষেত্রামারে নামে দুই শিশু শিল্পীকে দেখা গিয়েছিল এই দুই চরিত্রে অভিনয় করতে। তার মধ্যে স্বপ্নিল জোশি মারািঠ ছবিতে পরবর্তীকালে একাধিক অভিনয় করেছেন। কিন্তু ময়ূরেশ ১৩ বছর বয়সেই অভিনয় ছেড়ে দিয়েছিলেন।
পড়াশোনায় মন দিয়েছিল ময়ূরেশ। অভিনয়ের জগতে আর বিশেষ দেখা যায়নি তাঁকে। কমার্স নিয়ে পড়শোনা করতে আমেরিকা পাড়ি দিয়েছিলেন তিনি। ২০০৩ সালে বিশ্বব্যাঙ্কে রিসার্চার হিসেবে কাজ করতে শুরু করেন তিনি। তারপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। এখন সফল শিল্পপতি তিনি। ২০১৬ সালে তিনি কমিশন জংশনে যোগ দিয়েছিেলন। যেিটকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় মার্কেিটং প্ল্যাটফর্ম।
সেই কোম্পানির সিইও পদে ছিলেন তিনি। এখন তিনি ১৪০০ কোটি টাকার কোম্পানির মালিক। এখন পরিবারকে নিয়ে নিউ ইয়র্কে থাকেন। ইতিমধ্যে একটি বইও লিখে ফেলেছেন তিনি। স্পাইট অ্যান্ড ডেভলপমেন্ট নামে একটি বই লিখেছেন তিনি।
ময়ুরেশকে আর কোনও টেলি সিরিয়ালে বা সিনেমায় দেখা যায়নি। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ৫ বছরের বালক রামলালার মূর্তিতে গতকাল প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষ্যে ৭০০০ আমন্ত্রিত উপস্থিত ছিলেন। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন প্রথম রামায়ণ সিরিয়ালের অভিনেতারা। অর্থাৎ রাম, সীতা এবং লক্ষ্মণ। অরুণ গোভিল এবং দীপিকাকে িনয়ে অযোধ্যার রাস্তায় শোভা যাত্রাও হয়েছে।












Click it and Unblock the Notifications