আবারও পর্দায় ফিরছেন স্বস্তিকা, উচ্ছ্বসিত অভিনেত্রীর ভক্তরা

আবারও পর্দায় ফিরছেন স্বস্তিকা, উচ্ছ্বসিত অভিনেত্রীর ভক্তরা

টেলিভিশনে বেশ জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্ত। 'কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে অভিনয় করে সকলের বিশেষ নজর কেড়েছেন অভিনেত্রী। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তবে, ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও দর্শকদের কাছে আজও রাধিকা আর কর্ণের জুটি সকলের মনে রয়েছে।

আবারও পর্দায় ফিরছেন স্বস্তিকা, উচ্ছ্বসিত অভিনেত্রীর ভক্তরা


আবারও ছোট পর্দায়, সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী। সে কথা এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। আর ক্যামবাক করার করার খবরে বেশ খুশি তিনি। জানা গিয়েছে, অগাস্ট বা সেপ্টেম্বর মাসে নতুন সিরিয়ালের শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। তবে, কোন ধারাবাহিকে তিনি ফিরবেন তা তিনি এখনও জানাননি। অভিনেত্রী কিন্তু সকল কাজের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। মাঝে মধ্যে তিনি নানান ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তার ছবিতে অনুগামীরা লাইক ও কমেন্ট করে থাকে। ইনস্টাগ্রামে ১ মিলিয়ন মানুষ অনুসরণ করে থাকেন।

অপরদিকে, বহুদিন আবারও ছোট পর্দায় ফিরছেন টেলিভিশন অভিনেত্রী বৈশাখী মার্জিত। তিনি 'সাত পাকে বাঁধা’ ধারাবাহিকে সিরিয়ালে শেষ কাজ করেছেন, তারপর তাঁকে আর কোন ধারাবাহিকে দেখা যায়নি। ১২ বছর পর ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী।

বর্তমানে জি বাংলার বেশ জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই’। আর সেখানেই দাদাইয়ের বান্ধবী হিসাবে অভিনয় করবেন তিনি বলেই জানা গিয়েছে। তার চরিত্রের নাম ললিতা। শোনা যাচ্ছে তার চরিত্রটি নাকি মজার চরিত্রই হবে। যদি মিঠাই ধাবারাহিকের সকল চরিত্রই কিন্তু মজার চরিত্র। পাশপাশি এও জানা যাচ্ছে দাদাইয়ের জীবনে পুরানো বান্ধবী ফিরে আসায় ঠাম্মি বেশ রেগে যাবেন। তবে, বোঝাই যাচ্ছে মোদক পরিবারের এবার মজার মজার কাণ্ড ঘটবে।

অভিনেত্রী সাত পাকে বাঁধা ছাড়াও অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। যেমন 'এখানে আকাশ নীল’, 'কেয়ার করি না’। আজ থেকে কুড়ি বছর আগেও তিনি সিনেমায় অভিনয় করেছেন। 'স্বপ্নের ফেরিওয়ালা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। যেটি ২০০২ সালে মুক্তি পেয়েছিল। তাছাড়াও তিনি 'ম্যাডলি বাঙালি’, 'ব্যোমকেশ গোত্র’, 'দুর্গেশগরের গুপ্তধন’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+