‘গাঁটছড়া’ ধারাবাহিক ছাড়ছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়, কিন্তু কেন নিলেন এমন সিদ্ধান্ত
বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে গাঁটছড়া ধারাবাহিকটি নাকি শেষ হয়ে যাবে, যে কারণে মন খারাপ করতে শুরু করে দিয়েছিলেন সিরিয়াল প্রেমীরা। তবে এখন খবর পাওয়া গেছে যে, এই ধারাবাহিকটি কিন্তু এই মুহূর্তে শেষ হবে না। এই ধারাবাহিকটি থেকে বিদায় নিচ্ছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়।
শনিবার ইনস্টাগ্রামের স্টোরিতে সেরকমই আভাস দিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, গাঁটছড়া ধারাবাহিকের চুক্তি শেষ হচ্ছে। তাছাড়া বাদ বাকি যে যেমন ভূমিকায় অভিনয় করতেন তারা তেমনি থাকবেন। মে মাসে চ্যানেলের সঙ্গে তার এই ধারাবাহিকের চুক্তি শেষ হচ্ছে। আর এই চুক্তি এই মুহূর্তে আর বাড়াতে একদমই রাজি নন অভিনেত্রী। এবার একটু সিরিয়াল থেকে ব্রেক নিতে চাইছেন অভিনেত্রী।

অভিনেত্রী জানিয়েছেন, কয়েকদিন হল তার শরীরটা ঠিক তেমন ভালো নেই। শরীর খারাপের কারণেই গাঁটছড়া ধারাবাহিকটি ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি এবার একটু নিজের শরীরের কথা ভাববেন। সেইসঙ্গে দেড় বছর প্রায় একটানা কাজ করে যাচ্ছেন। তাই এসময় একটু ব্রেক দরকার তাঁর। এবার তিনি একটু বেড়াতে যাবেন, পরিবারের সঙ্গে আনন্দ করে সময় কাটাবেন, এমনটাই চাইছেন তিনি।
তবে, শোলাঙ্কি এই ধারাবাহিক ছেড়ে দেওয়ার খবর পেয়ে খুব কষ্ট পাচ্ছেন তার অনুগামীরা। কিন্তু অভিনেত্রীরও খুব খারাপ লাগছে। একসঙ্গে এতদিন কাজ করার পর সবার উপর একটা মায়া পড়ে যায়। তবে গাঁটছড়া ধারাবাহিকটি ছাড়তে আপাতত আর একটু কষ্টই হচ্ছে। তবে এখন গাঁটছড়া ধারাবাহিক চলবে এবং তিনি বিশ্বাস করেন, টিআরপি তালিকায় ভালো নম্বরেই থাকবে এই গাঁটছড়া ধারাবাহিকটি।

অপরদিকে আরও এক নতুন ধারাবাহিক, স্টার জলসার পর্দায় ফিরছেন খুকুমণি ওরফে দীপান্বিতা রক্ষিত। সঙ্গে দেখা মিলবে সান্টু ওরফে সৈয়দ আরেফিনের। স্টার জলসা আসছে নতুন ধারাবাহিক। সিরিয়ালের নাম 'তুঁতে’। ইতিমধ্যে চ্যানেলের তরফে সিরিয়ালের প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে খুব খুশি হয়েছেন অনুগামীরা। গ্রামের এক মেয়ে তুঁতের স্বপ্ন ফ্যাশন ডিজাইনার হওয়া, তার হাতে জাদু রয়েছে এমনটাই মনে করেন গ্রামবাসীরা। শাড়ি কেটে মুহূর্তের মধ্যেই পোশাক বানিয়ে দিয়ে সকল গ্রামবাসীদের তাক লাগিয়ে দেন সে। অথচ তার সৎ মা তার সঙ্গে প্রচন্ড খারাপ ব্যবহার করেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications