পথ শিশুদের নিজের করে নেওয়ার কিছু আবেগ ঘন পোস্ট করলেন শ্রুতি, খুশি অনুগামীরা

পথ শিশুদের নিজের করে নেওয়ার কিছু আবেগ ঘন পোস্ট করলেন শ্রুতি, খুশি অনুগামীরা

টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাস কিন্তু প্রায় সময়েই লাইম লাইটে থাকেন। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি পোস্ট করলেন যা দেখে বোঝা যাচ্ছে, তিনি কত উদার মনের মানুষ। দুঃস্থ শিশুদের সঙ্গে কীসুন্দর নিজেকে মানিয়ে নিয়েছেন অভিনেত্রী। এমন চিত্র দেখলে সত্যিই কি চোখ ফেরানো যায়?

পথ শিশুদের নিজের করে নেওয়ার কিছু আবেগ ঘন পোস্ট করলেন শ্রুতি, খুশি অনুগামীরা


ছবি গুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “কাল রাতে শো করে আজ সকাল ছ’টায় যখন বাড়ি ঢুকলাম একবার ভেবেছিলাম ওদের জানিয়ে দেব সামনের রবিবার যাব,আজ শরীর দিচ্ছেনা।কিন্তু বারবার কানে একটা কথাই বাজছিল : “আমার বাচ্চারা সারারাত জেগে ডেন্ড্রাইটের নেশা করত,এখন সারারাত জেগে হাতের কাজ এর নেশা করে,নাচ গান করে,লেখাপড়া করে,তুমি আসবে এই আনন্দে ওরা নিজের হাতে উপহার বানিয়েছে,তুমি আসবে তো?”

আমি কাউকে কথা দিলে সে কথা রাখি, খুব অসুবিধা না হলে। তিনি কাটোয়া গিয়ে সময় পেলেও তাঁর ভাইবোন দের কাছে ছুটে যাই।“আমার কাছে টানা উপার্জন না থাকায় আমি কখনো সেভাবে কাউকে অর্থ সাহায্য করতে পারিনা অনেকসময়। তবে যাই ওদের ভালোবাসার ছোটোখাটো কিছু জিনিস নিয়ে। ছবিও পোষ্ট করি যাতে এই ঠিকানা গুলো পেয়ে যথাযথ উপযুক্ত কিছু মানুষ যাতে ওদের কাছে ছুটে যায় এবং সাধ্যমতো পাশে থাকে।”

সম্প্রতি একটি পোস্টে পাপিয়া কর নামক এক ব্যক্তি কমেন্ট করেছিলেন যাতে তিনি একবার অন্তত ফুল পাখিদের আসরে উপস্থিত হন। “আমি সাতপাঁচ না ভেবে দুম করে কথা দিয়ে দিয়েছিলাম এবং আজ সকালে ফিরে চার ঘন্টা ঘুমিয়ে বাবার সাথে চলে গেলাম এই জমজমাট নিষ্পাপ কচিকাচাদের আসরে।আমি এর আগেও এরকম জায়গায় গিয়ে ছবি তুলে পোষ্ট দেওয়ায় অনেকে বলেছেন “ক্যামেরা টা বাড়িতে রেখে এসে সমাজসেবা করবেন,কিন্তু আমি সমাজসেবা করার যোগ্যতা এখনো অর্জন করিনি এবং যদি কখনো করি অবশ্যই ক্যামেরা ফোন নিয়েই যাব,বিভিন্ন পথশিশু,আশ্রয়হীন,প্রতিবন্ধী মানুষ দের ঠিকানা দেব যাতে ভগবান রূপী মানুষ গুলো অন্তত ওদের আসল ভগবান হয়ে মাথার উপর আশীর্বাদ এর হাত রেখে আসেন। সবশেষে একটাই কথা বলব,শারীরিক এবং মানসিক প্রতিবন্ধকতা কে Don’t Care করা পাপিয়া দি দের মতো জীবন্ত ভগবান রা রাজ করুন এই সমাজে।আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কথা দিচ্ছি সাধ্যমতো পাশে থাকব সমাজের সব শ্রেণীর মানুষের পাশে।

আর যদি কোনোদিন যথাযথ অর্থ উপার্জন করতে পারি আমার শিল্পী সত্ত্বা দিয়ে,আমি কিছু করে যাব এই সকল মানুষদের জন্য।” এই ছবি গুলো দেখে অনেকেই অবাক হয়েছে। তবে অনুগামীরা তার অনেক প্রশংসায়ও করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+