মাত্র ৪৬ বছরে প্রয়াত টেলি অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী, শোকাহত পরিবার
মাত্র ৪৬ বছরে প্রয়াত টেলি অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী, শোকাহত পরিবার
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা হলেন সিদ্ধান্ত বীর সূর্যবংশী। মাত্র ৪৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন দুনিয়ায়।

কোন কোন ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি
হিন্দি ধারাবাহিকের খুব জনপ্রিয় অভিনেতা ছিলেন সিদ্ধান্ত। তিনি অনেক সুপারহিট হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। 'কুসুম', 'কসৌটি জিন্দেগি কে' ধারাবাহিকে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন তিনি। কৃষ্ণা অর্জুন, কেয়া দিল মে হ্যায়-এর মতো শো-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।সূত্র মারফত জানা গিয়েছে, জিমে ওয়ার্কআউট করার সময় আচমকাই শরীর খারাপ লাগতে শুরু করে অভিনেতার। সেখানেই মৃত্যু হয় তাঁর।

রেখে গেলেন স্ত্রী ও দুই সন্তানকে
জিম করার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা বলে ধারণা অনেকের। এই খবরের ভেঙে পরেছেন তাঁর পরিবার। তাঁর পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। অভিনেতার স্ত্রী পেশায় একজন মডেল, নাম আলেশিয়া রাউত। খুব কম বয়সে স্বামীকে হারিয়ে শোকাহত অভিনেত্রীর স্ত্রী। অভিনেতা নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত জিম করতেন। আর সেই জিমই হল কাল তাঁর। জিমে গিয়েই সারা জীবনের চোখ বন্ধ করলেন অভিনেতা। সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন টেলি অভিনেতা। অভিনেতার মৃত্যুতে চোখের জল যেন মানছে না ভক্তদের।

অভিনেতার মৃত্যুর খবর কে প্রথম প্রকাশ্যে আনেন
অভিনেতা সিদ্ধান্থ বীর সূর্যবংশী এই খবর প্রকাশ্যে আনেন অভিনেতা জয় ভানুশালী । অভিনেতার মৃত্যুতে তিনিও গভীরভাবে শোকাহত। অভিনেতার আচমকা মৃত্যুর খবর তিনি জানিয়ে লেখেন, খুব তাড়াতাড়ি চলে গেলেন। এই খবর যেন মানতেই চাইছেন না অনুগামীরা। এত সুস্থ, সুন্দর, ফিট অভিনেতার মৃত্যুতে শোকাহত হাজারো অনুগামীরা। তাঁর মৃত্যুর খবরে শোকাহত পরিবার সহ অনুগামীরা। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications