বিশেষ বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছেন ঊষসী, খুশি অনুগামীরা
বিশেষ বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছেন ঊষসী, খুশি অনুগামীরা
অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে 'শ্রীময়ী’। কিন্তু জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তীকে প্রায় প্রতিটি দর্শকদের মনের কোণায় গেঁথে রয়েছে। ইতিমধ্যেই বাস্তব জীবনে ঊষসী তাঁর বাবার স্বপ্ন পূরণ করতে পিএইচডি করার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন। বর্তমানে বিশেষ বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছেন ঊষসী। এমন খবর প্রকাশ্যে আসতেই খুশি অভিনেত্রীর ভক্তরা।

ইনস্টাগ্রামে বিশেষ বন্ধুর সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন তিনি। যাতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তবে অনেকেরি জানতে ইচ্ছা করছে, কীভাবে তাঁদের পরিচয়। জানা গিয়েছে, এই বন্ধুর সঙ্গে শহরের একটি কাফেতে তাঁদের পরিচয়। ঊষসীর প্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয়েও মাঝে মাঝেই এক সঙ্গে দেখা যায় তাঁদের। ইতিমধ্যেই দুজনে তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও ছবিও শেয়ার করেছেন। যা দেখে খুশি সকলে।
দর্শকের কাছে কিন্তু রোহিত ও শ্রীময়ী যে জনপ্রিয় হয়েছে শুধু তাই নয়, তাও নয় আর একটি চরিত্র স্বভাব খুব পছন্দের ছিল। সেটি হচ্ছে খলচরিত্র। যেটিতে অভিনয় করেছেন জুন আন্টি। সিরিয়াল শেষ হয়ে গেল তাকে এখনও ভুলতে পারেনি অনুগামীরা। আবার তাকে অনেকে কিন্তু পছন্দ করেন না। তাকে বিশেষ করে পছন্দ করে থাকেন তার মুখ বেকানোর জন্য। তার আসল নাম উষসী চক্রবর্তী। ভক্তরা অভিনেত্রীকে একাধিকবার জানিয়েছেন তাকে খুব মিস করছেন তারা।
উষসী কিন্তু বাংলা বিনোদন জগতের এক দাপুটে অভিনেত্রী। তিনি যে শুধু টেলিভিশনে অভিনয় করেছেন তা নয়, অনেক সিনেমাতেও বহুমুখী চরিত্রে তিনি অভিনয় করেছেন। অনুগামীদের মনে সেইখানে দর্শকরা তাকে খুব পছন্দ করেছেন। এবার শোনা যাচ্ছে উষসী চক্রবর্তী আবারও পর্দায় ফিরছেন। আর তা সোশ্যাল মিডিয়া একটি ভিডিও শেয়ার করে তিনি নিজেই জানিয়েছেন।
বলা বাহুল্য, সেখানে দেখা যাচ্ছে “শেষ হয়েও জুন আন্টির গল্প যেন শেষ হতেই চায় না। অনেকেই জানিয়েছেন তারা নাকি খুব মিস করছেন জুন আন্টিকে। তাই 'on public demand’ নতুন বছরে নতুন ফর্মে জুন আন্টিকে হাজির করলাম। দেখ তো চিনতে পার কি না !” আর এটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই মজা পাচ্ছেন। জুন আন্টিকে আবারও পর্দায় দেখতে চান অনুগামীরা। কবে তিনি আবার পর্দায় ফিরবেন, সেটাই জানতে চাইছেন সকলে।












Click it and Unblock the Notifications