সমলিঙ্গে প্রেম পাপ নয়, প্রাইড মান্থ উদযাপনে অভিনেত্রী শ্রুতি দাসের বিশেষ ভিডিও সোশ্যাল মিডিয়ায়

সমলিঙ্গে প্রেম পাপ নয়, প্রাইড মান্থ উদযাপনে অভিনেত্রী শ্রুতি দাসের বিশেষ ভিডিও সোশ্যাল মিডিয়ায়

সমলিঙ্গে প্রেম পাপ নয়, প্রাইড মান্থ উদযাপনে অভিনেত্রী শ্রুতি দাসের বিশেষ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ‌প্রাইড মান্থ হিসাবে পরিচিত জুন মাস। কারণ এ মাস ডেকে এনেছে '‌অকাল বসন্ত'‌কে। লিঙ্গভেদহীন ভালোবাসাকে উদযাপন করার মাস এটি। তবে আইনি বৈধতা পেলেও সমাজের চোখে আজও এই ভিন্ন ধরনের ভালোবাসা ব্রাত্য। সমাজ আজও তার চিরাচরিত গণ্ডী পেরিয়ে আসতে পারেনি।

সমলিঙ্গে প্রেম পাপ নয়, প্রাইড মান্থ উদযাপনে অভিনেত্রী শ্রুতি দাসের বিশেষ ভিডিও সোশ্যাল মিডিয়ায়

আর সেই সমাজের গোঁড়ামি, মানসিক প্রতিবন্ধকতাকে ভাঙতে এই প্রাইড মান্থে এগিয়ে এলেন টেলি অভিনেত্রী শ্রুতি দাস। সমপ্রেমকে সমর্থন করে, সমলিঙ্গের মানুষদের ভালবাসার প্রতি শ্রদ্ধা জানালেন অভিনেত্রী।

সম্প্রতি শ্রুতি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তিনি নিজেকে সমকামী হিসাবে তুলে ধরেছেন। ভালোবাসা কোনও সীমা মানে না, সেই বার্তাই রয়েছে শ্রুতির এই ভিডিওতে। '‌জরা জরা'‌ গানে শ্রুতি ও তাঁর বান্ধবী অনুস্মিতা দত্তের এই প্রেমের উষ্ণতা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে, দুই নারী তাঁরা একে-অপরকে সোহাগে আদরে ভরিয়ে দিয়েছে। তাঁদের পোশাকও একরকম। আসলে ভালোবাসার তো কোনও লিঙ্গ হয় না, তা নিজ রূপেই অসাধারণ। অথচ আজও এমন অনেক মা-বাবা আছেন যাঁরা সন্তানের এই বাসনাকে বিকৃত মনোভাব অ্যাখা দেন। অভিনেত্রী শ্রুতি সেই সব অভিভাবকদের জানিয়েছেন যে সন্তানের যন্ত্রণা বুঝতে শিখুন। তাদের পাশে থাকতে বলেছেন অভিনেত্রী।

'ত্রিনয়ণী' থেকে 'দেশের মাটি', পরপর দুটি জনপ্রিয় মেগায় প্রধান চরিত্রে দেখা যায় শ্রুতি দাসকে। পর্দার বাইরেও শ্রুতি বিভিন্ন সময় নিজেকে প্রতিবাদী চরিত্র হিসেবে তুলে ধরেছেন। সে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সম্পর্ক হোক কিংবা গায়ের রং নিয়ে কটাক্ষ। শ্রুতি যে সমাজের কুৎসিত, বদ্ধমূল ধারনার মূলে কুঠারাঘাত করেছেন বারবার, সে উঠে এসেছে। ২৮ জুন গোটা বিশ্ব জুড়ে উদযাপন করা হবে প্রাইড ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+