এবার নতুন চরিত্রে ফিরছেন সম্পূর্ণা, কোন ধারাবাহিকে দেখা মিলবে তাঁর
এবার নতুন চরিত্রে ফিরছেন সম্পূর্ণা, কোন ধারাবাহিকে দেখা মিলবে তাঁর
বাংলা টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ হলেন সম্পূর্ণা মন্ডল। তাকে শেষবারের মতো দেখা গেছিল জনপ্রিয় ধারাবাহিক করুনাময়ী রানী রাসমণিতে। যেখানে তিনি জগদম্বার চরিত্রে অভিনয় করে সকলের মন কেড়েছিলেন। দীর্ঘদিন পর অভিনেত্রী আবারও ফিরছেন ধারাবাহিকে। তবে এবার তাঁর দেখা মিলবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ধূলোকণাতে। এবার টিআরপি লিস্টের সেরা সেরা সিরিয়াল হল ধূলোকণা। আর সেই ধারাবাহিকে তিথির চরিত্রে অভিনয় করবেন সম্পূর্ণা।

দেখতে দেখতে মাঝে কেটে গেছে ৯ টা বছর। নয় বছর পর আবারোও ছোটপর্দায় পা রাখছেন অভিনেত্রী। তার এই ফেরাতে বড্ড খুশি হয়েছেন অনুগামীরা। ভেঙ্কটেশের প্রথম কাজ মা দুর্গা ধারাবাহিক দিয়ে পথচলা শুরু করেছিলেন অভিনেত্রীর। তারপর দুর্গা দুর্গেশ্বরী, হয়তো তোমারি জন্য, গোয়েন্দা গিন্নি, রানী রাসমণিতে অভিনয় করেছেন তিনি। তারপর তাকে এখন দেখা যাবে ধূলোকণা সিরিয়ালে। তিথির চরিত্রে দেখা মিলবে তাঁর।
খুব ছোট বয়স থেকেই অভিনয় করতে ভালোবাসেন অভিনেত্রী। তাছাড়া সিনেমা দেখতেও তার খুব পছন্দ করেন তিনি। মাঝে মধ্যেই এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নানারকম ভিডিও ছবি এবং রিল বানিয়ে পোস্ট করেন। ঘরোয়া, সাদামাটা মেয়েটিকে খুব পছন্দ করেন নেটনাগরিকরা। তার ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
অভিনেত্রী অভিনীত সব ধারাবাহিকের মধ্যে সবথেকে ভালো ধারাবাহিক হল রানী রাসমণি ধারাবাহিক। কারণ এই ধারাবাহিকে মথুরা মোহন অর্থাৎ গৌরবের সঙ্গে তার যে রসায়ন তা দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। তারপর থেকে এই বাংলার মেয়েকে সকলেই খুব পছন্দ করে থাকেন।তিনি প্রতিটি ছবিই খুব পছন্দ করেন অনুগামীরা। তাঁর মিষ্টি হাসই সকলেই খুব পছন্দ করে থাকেন। তাঁর সুদক্ষ অভিনয় দিয়ে সকলের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। শাড়িতেও বেশ সুন্দর লাগে। তাঁর মোহময়ী চাউনিতে পাগল হয়ে যান অনেক অনুগামীই। রোজ স্টার জলসায় রাত ৮ টায় ধূলোকণা সিরিয়াল দেখলে তাকে দেখা যাবে।












Click it and Unblock the Notifications