কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন রূপাঞ্জনা মিত্র। তিনি কেরিয়ার ছাড়াও প্রায় সময়ই ব্যক্তি জীবন ও সৌন্দর্যের কারণে অনুগামীদের নজরে থাকেন। কিছুদিন আগেই সুদীপ্তা, মিষ্টি সিংয়ের বিয়ে হয়েছে, এবার সেই তালিকায় নাম লেখালেন রূপাঞ্জনা ।
শোনা যাচ্ছে, ডিসেম্বর মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অভিনেত্রী। যদিও এটি তার দ্বিতীয় বিয়ে। এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন ২০১৮ সালে তার ডিভোর্সের পর তিনি পরিচালক রাতুল মুখোপাধ্যায় (Ratul Mukherjee)।

সঙ্গে সুন্দর সম্পর্কে জড়িয়েছেন। তিনি কিন্তু পাহাড়ে আংটি বদলও করেছেন। সেই ছবি কিন্তু তিনি নিজের ইনস্টাগ্রামের প্রোফাইলে শেয়ারও করেছেন। যদিও তার জন্য তাকে অনুগামীদের কাছে নানান কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল।
রুপাঞ্জনার (Rupanjana Mitra) কিন্তু ছ’বছরের একটি ছেলে রিয়ান রয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি ডিভোর্সের পর ঠিক করেছিলেন, আর কোনও সম্পর্কের জড়াবেন না। কিন্তু কীভাবে তিনি তার বন্ধু রাহুলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তা নিজেও তিনি জানেন না। তিনি আরও জানান, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী ডিসেম্বরে রাতুলের তাঁর বিয়ের সবকিছু ঠিক হয়ে রয়েছে।

বলা বাহুল্য, অভিনেত্রী দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে পাহাড়কে সাক্ষী রেখে বাগদান সেরে ফেললেন। আর এই খবরে বেশ খুশি হয়েছেন তার ভক্তরা। দার্জিলিংয়ে গিয়ে বাগদান ছাড়লেন তিনি। পাহাড়কে সাক্ষী রেখে একটি চার্চের সামনে দীর্ঘদিনের প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে আংটি বদল করেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন টেলিভিশন অভিনেত্রী।

বর্তমানে রূপাঞ্জনা অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে অভিনয় করছেন। আর সেই ধারাবাহিকের শুটিংয়ের কারণেই ধারাবাহিকের পুরো টিম এখন পাহাড়ে গেছেন। সেখানে কিন্তু অভিনেত্রীর ছেলে থেকে প্রেমিক দুজনেই গেছেন। সেখানে গিয়েই অভিনেত্রী শুটিংয়ের ফাঁকে সেরে ফেললেন বাগদান।দার্জিলিংয়ে একটি সুন্দর চার্চের সামনে রাতুল ও অভিনেত্রী আংটি বদল করলেন । সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেত্রী, সেই সঙ্গে লিখলেন সুন্দর ক্যাপশনও। তিনি লিখেছেন,' সত্যি ভালোবাসা কখনোও শেষ হয় না। একসঙ্গে নতুন পথচলা, আংটি বদল, এনগেজড'।












Click it and Unblock the Notifications