সৈকতের পাশে, নির্জন জায়গায় একাকী কোথায় ঘুরে বেড়াচ্ছেন রুকমা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন রুকমা রায়। তার সুদক্ষ অভিনয়ের জন্য তার ফ্যানের সংখ্যা প্রচুর। তাছাড়া সোশ্যাল মিডিয়া নিত্য আসা-যাওয়া তাঁর। প্রায় সময়ে নিজের নানান সুন্দর লুকের ছবি শেয়ার করে অনুগামীদের পাগল করে তোলেন তিনি। শুধু কী তাই মাঝে মধ্যে রিলস থেকে নানান ভিডিও শেয়ার করে করে থাকেন অভিনেত্রী, যা খুব পছন্দ করেন অনুগামীরা। অভিনেত্রীর মিষ্টি হাসিতে পাগল হয়ে যান ফ্যানেরা। তাঁর প্রতি আলাদাই ভালবাসা অনুগামীদের।

কোথায় ঘুরতে গেছেন রুকমা

কোথায় ঘুরতে গেছেন রুকমা

পুজোর ছুটিতে খুব উপভোগ করছেন। কারণ তিনি বাইরে ঘুরতে গেছেন সেই সব ভিডিও তিনি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন অভিনেত্রী। গোয়ায় ঘুরতে গেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেখান থেকে নানান ফটো শেয়ার করেছেন তিনি, এমন একটি ভিডিও শেয়ার করে দেন যা দেখে অনেক অনুগামী খুব খুশি হয়েছেন। ভিডিওতে জমিয়ে লাইক ও কমেন্ট দিয়েছেন অনুগামীরা।

ভিডিওতে কী দেখা যাচ্ছে

অভিনেত্রী শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে, তাঁর বিমানে ওঠার মুহূর্ত থেকে ঘোরার সব মুহূর্ত, তাছাড়া রয়েছে নানান সুন্দর পোশাক পরা ছবি। যা দেখে আপ্লুত হবেন আপনিও। তিনি যখন ফ্লাইটে ছিলেন সেখানে তার ফ্লাইট থেকে বাইরের আকাশ দেখাচ্ছেন তিনি, তাছাড়া কখন বা তিনি হেঁটে চলেছেন, সমুদ্র সৈকতের পাশে কখনোও নির্জন জায়গায় তিনি একাকী ঘুরে বেড়াচ্ছেন, যেখানে তার প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। তবে শুধু প্রাকৃতিক পরিবেশ বললে ভুল বলা হয়, সেখানে কিন্তু অভিনেত্রীকেও খুব সুন্দর লাগছে।

কেমন পোশাকে দেখা মিলল অভিনেত্রীর

কেমন পোশাকে দেখা মিলল অভিনেত্রীর

সাদা পোশাকে মাথায় টুপি পরে চোখে রোদ চশমা দিয়ে অসাধারণ রূপে দেখা মিলেছে রুকমার। কখন বা তাকে দেখা গেছে গোলাপি কালারের শর্ট পোশাকে আবার দিয়েছেন মাথায় টুপিও। সূর্যের আলোয় তার রূপ যেন আরও দ্বিগুণ হয়ে উঠেছে। এক কথায় বলা তালে পুজোর ছুটিতে দারুন ভাবে এনজয় করলেন রুকমা রায়।

বর্তমানে কোন ধারাবাহিকে অভিনয় করছেন তিনি

বর্তমানে কোন ধারাবাহিকে অভিনয় করছেন তিনি

অভিনেত্রী যে গোয়ায় গিয়ে খুব মজা সময় কাটিয়েছেন তার এই ছবি ভিডিও দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। অভিনেত্রী কিরণমালা সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। তাছাড়া তিনি বর্তমানে লালকুঠি ধারাবাহিকে অনামিকার চরিত্রে অভিনয় করছেন। তার এই ধারাবাহিক দেখার জন্য সন্ধ্যা থেকে অধীর আগ্রহে অপেক্ষা করেন সিরিয়াল প্রেমীরা।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+