ফের পর্দায় ফিরছেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী
টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন নবনীতা দাস। তাকে চেনেন না এমন কোন সিরিয়াল প্রেমী আছেন বলে মনে হয় না। বর্তমানে অনেক নতুন ধারাবাহিক এসেছে আবার অনেক সিরিয়াল বন্ধ হয়েছে, যার জন্য মন খারাপ হয়েছে অনেক অনুগামীদের। তবে এবার কিন্তু বেশ সুখবর পাওয়া গেছে, জানা যাচ্ছে, আবারও টেলিভিশনে ফিরছেন অভিনেত্রী নবনীতা দাস।
মহাপীঠ তারাপীঠ খ্যাত তারামা অভিনেত্রী নবনীতা দাসকে সকলেই কমবেশি চেনেন। এই ধারাবাহিকের মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। তবে এবার শোনা যাচ্ছে এক নতুন ধারাবাহিকে ফিরছেন নবনীতা দাস। তার সঙ্গে জুটি বাধতে চলেছেন ভালোবাসা ডট কম খ্যাত ওম অর্থাৎ জনপ্রিয় টেলিভিশন অভিনেতা রাজা গোস্বামী। জানা গিয়েছে নবনীতা ও রাজা অভিনীত এই ধারাবাহিকের নাম বিয়ের ফুল।

শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে নাকি দেখা মিলবে জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র, দুলাল লাহিড়ীর মতন তারকাদেরও। তবে কবে, কখন থেকে ধারাবাহিকটি সম্প্রচার হবে তা এখনো জানা যায়নি। তবেও শোনা যাচ্ছে আগামী জুন মাস থেকে নাকি শুরু হয়ে যাবে এই সিরিয়ালের শুটিং। খবর পেতেই খুশি হয়েছেন অনুগামীরা। কবে থেকে তাঁরা ধারাবাহিকটি দেখতে পারবেন, সেই আশাই করছেন।
অপরদিকে, টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন সম্পূর্ণা মন্ডল। তার সুদক্ষ অভিনয়ের জোরেই তিনি অনুগামীদের হৃদয় স্পর্শ করেছেন। 'করুণাময়ী রানি রাসমনি’র মতন ধারাবাহিকে অভিনয় করে সকলের বিশেষ নজর আকর্ষণ করেছেন তিনি। তাছাড়াও অনেক ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন তিনি।

কেরিয়ার ছাড়া অভিনেত্রী কিন্তু মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে অনুগামীদের হৃদয়ের ঝড় তুলে দেন। বর্তমানে অভিনেত্রী সিরিয়াল ছাড়াও কাজ করতে চলেছেন ওয়েবসিরিজে। যে কারণেই এখন খুব ব্যস্ত থাকেন তিনি।জানা গিয়েছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানার অবলম্বনে তৈরি হচ্ছে পিঞ্জরাপোল। আর এই সিরিজেই অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করবেন। এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে সম্পূর্ণাকে, তার চরিত্রের নাম মুকুল। 'ব্যোমকেশ’ নামক ওয়েব সিরিজের অভিনয় করতে দেখা যাবে ভাস্কর্য চট্টোপাধ্যায়কে। ব্যোমকেশের বিশেষ বন্ধু অজিতের চরিত্রে অভিনয় করবেন টেলিভিশন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications