‘সাহেবের চিঠি’ ধারাবাহিক নিয়ে কী বললেন দেবলীনা, জানেন

‘সাহেবের চিঠি’ ধারাবাহিক নিয়ে কী বললেন দেবলীনা, জানেন

স্টার জলসায় আসছে 'সাহেবের চিঠি’ ধারাবাহিক। ২৭ জুন থেকে সন্ধে সাড়ে ৬ টায় দেখানো এই ধারাবাহিক। প্রতীক সেন ও দেবচন্দ্রিমা সিংহ রায় ছাড়াও এখানে অভিনয় করবেন দেবলীনা কুমার। খলনায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি। আসন্ন সিরিয়ালে তার নাম রাইমা। কী বললেন তিনি।

‘সাহেবের চিঠি’ ধারাবাহিক নিয়ে কী বললেন দেবলীনা, জানেন


অভিনেত্রী দেবলীনা জানান, এটা আমার ধারাবাহিকের প্রথম কাজ। খলনায়িকা হিসাবে আমি এই প্রথম কাজ করব। রাইমা নিজেও একজন অভিনেত্রী, গ্ল্যামার ওয়ার্ল্ডের নম্বর এক তিনি। ধারাবাহিকে তিনি সাহেবের খুব ভালো বন্ধু। তিনি মনে যে, তিনি আর সাহেব একদম পারফেক্ট কাপল। সাহেব আর চিঠির সম্পর্কে রাইমার গুরুত্ব অপরিসীম।’ অভিনেত্রী সবাইকে আসন্ন সিরিয়ালটি দেখার জন্য বলেন।

যে প্রোমোটি স্টার জলসার তরফে শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে , সাইকেল নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চিঠি বিলি করে দেবচন্দ্রিমা। অপরদিকে অভিনেতা কিন্তু গল্পে একজন বড় তারকা। চরিত্রের নাম সাহেব মুখোপাধ্যায়। তিনি ভালো অভিনয় ও গান করেন, কিন্তু কেন তিনি তা থেকে সরে যেতে চাইছেন।

কিন্তু কেন তিনি এমন করছেন। এমনই একদিন সাহেবের বাড়িতে আসেন অভিনেত্রী। সাহেবকে বলেন এটা তাঁর এক ভক্তের শেষ ইচ্ছা। তখন তিনি জানতে পারেন সাহেবের একটা পা নেই। তখন তিনি সাহেবকে উৎসাহ দিয়ে বলেন, সবার সামনে তাঁকে ফিরতে হবেই। এমনই দেখা গিয়েছে প্রোমোতে। তবে, কোনদিকে নেবে গল্পের মোড়, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।

বলা বাহুল্য, মোহর ধারাবাহিকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল প্রতীক সেন ও সোনামণি দাস। সিরিয়াল শেষ হতে খুব কষ্ট পেয়ে অনুগামীরা। বাদ যাননি কলাকুশলীরা। ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় খুব খারাপ লাগছে মোহর প্রেমীদের। মন খারাপ ধারাবাহিকের হিরে শঙ্খেরও। অভিনেতা প্রতীক জানান, মোহর অনেকটা জুড়ে ছিল।

এখন যেন বড্ড ফাঁকা লাগছে। শঙ্খ ও মোহরকে সবাই এত ভালোবেসেছেন যা বলার অপেক্ষা রাখেনি। আমাদের জুটিকে জনপ্রিয় করেছে অনুগামীমহলে। আমরা দর্শকের ওপর নির্ভর করছি। ওরা ঠিক করুক শঙ্খ ও মোহর কী আবার এক ছাদের তলায় থাকবে। এ থেকে কী বোঝাতে চাইলেন অভিনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+