টেলি অভিনেতা স্বর্ণদীপ্তের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অর্পিতা, ভাইরাল ছবি
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেন অর্পিতা মণ্ডল এবং স্বর্ণদীপ্ত ঘোষ। তারা কিন্তু জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-রে দুজনেই অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন।পর্দার প্রেম এবার গড়িয়েছে বাস্তবেও!
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেন অর্পিতা মণ্ডল এবং স্বর্ণদীপ্ত ঘোষ। তারা কিন্তু জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-রে দুজনেই অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। সেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তারা। দেব আর সোনার ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছেন তাঁরা। ধারাবাহিকতাদের এই জুটিকে অভিনয় দেখে সকলেই খুশি হয়েছেন। পর্দার প্রেম এবার গড়িয়েছে বাস্তবেও!

মাঝে মধ্যে এই টেলিজুটিকে দেখা সোশ্যাল মিডিয়ার পর্দায়। তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই মাঝেমধ্যেই নানান রিলস থেকে নানান ভিডিও এবং নানান ছবিও পোস্ট দেখা যায়। নিজের ইনস্টাগ্রামে অর্পিতা একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে স্বর্ণদীপ্তর বাইককে হাঁটুর ওপর আলগা ভাবে বসে থাকতে দেখা গেছে। দেখা যাচ্ছে একটা বাইকের ওপর আলতো করে বসে রয়েছেন স্বর্ণদীপ্ত তার সঙ্গে রোমান্সে মজেছেন অর্পিতা। কালো টপ এবং ডেনিম হট প্যান্টে দারুন গ্ল্যামারাস লাগছে অর্পিতাকে। সেখানেই তার টোনড পা দেখা যাচ্ছে, নিজেকে সুন্দর দেখাতে তিনি চুল খুলে রেখেছেন। সেই সঙ্গে নিয়েছেন স্লিং ব্যাগ।
তবে কম যাচ্ছেন না স্বর্ণদীপ্তও। ফেডেড জিনসে ও হালকা রঙের টিশার্টে গ্ল্যামার উপচে পড়ছে অভিনেতার। তাদের এই ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনুগামীরা। ছবি পোস্ট করার পাশাপাশি অর্পিতা একটি লাভ সাইনের ইমোজিও কিন্তু ক্যাপশনে দিয়েছেন। অভিনেতা আর অভিনেত্রীর এই সুন্দর জুটিকে অনেক লাইক ও কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। অনেকে অনুগামীরা লিখেছেন, সুন্দর কাপেল, আবার কেউবা লিখেছেন অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। আবার অনেকে সোশ্যাল মিডিয়ার অনুগামীদের বলতে শোনা যাচ্ছে যে, তোমরা খুব ভালো থাকো।
বলা বাহুল্য, জি বাংলার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল হল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এই ধারাবাহিক দেখার জন্য সন্ধ্যেবেলা মুখিয়ে থাকেন অনুগামীরা। যদিও এই ধারাবাহিক আগে সাড়ে আটটায় সম্প্রচারিত হতো, কিন্তু রাঙা বউ আসার ফলে এই ধারাবাহিকের টাইম স্লটে পরিবর্তন আনা হয়েছে। এখন রাত দশটায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিকটি। বছরের শেষ হতেই শেষ হয়ে যাবে এই ধারাবাহিক অর্থাৎ ৩১ ডিসেম্বর শেষ সম্প্রচার হবার কথা এই ধারাবাহিকটি।
যে খবরে একদমই খুশি হননি অনেকেই, তবে এর জেরে কিন্তু খুবই অখুশি হয়েছেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যও। তিনি জানিয়েছেন যেভাবে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকটি শেষ হচ্ছে তাতে তিনি একেবারে খুশি হননি। গল্প যেভাবে শুরু হয়েছিল যেভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যেত যা কিন্তু ফোকাস করাই হয়নি। তিনি আরোও জানিয়েছেন, যদি ধারাবাহিকের গল্প নিয়ে আরোও ভাবা যেত। তাহলে হয়তো ধারাবাহিকটা আরোও বেশ কিছুদিন চলত। কারণ ২৬ বছরের অভিনয়ের অভিজ্ঞতা থেকে আমার এটাই মনে হয়েছে। তিনি আরোও বলেন, অনুগামীরা জানেন আমি কী করতে পারি, নতুন করে প্রমাণ করার বা বলার কিছুই নেই।












Click it and Unblock the Notifications