টলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন উর্মি, কোন সিনেমায় দেখা মিলবে অন্বেষার

টেলিভিশনের অত্যন্ত পরিচিত জনপ্রিয় অভিনেত্রী হলেন অন্বেষা হাজরা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়’- তে উর্মির চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও এর আগে অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে, অভিনেত্রীকে উর্মি চরিত্র দারুণ মানিয়েছিল। উর্মি চরিত্রই কিন্তু অন্বেষাকে বেশ পরিচিত করে তুলেছে। যদিও বর্তমানে এখন আর কোনও ধারাবাহিকে দেখা যাচ্ছেন না অভিনেত্রী, তবে জানা গিয়েছে এবার টলিউডে পা রাখতে চলেছেন তিনি। এই খবরে খুব খুশি হয়েছেন উর্মির ভক্তরা।

টলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন উর্মি, কোন সিনেমায় দেখা মিলবে অন্বেষার

ইতিমধ্যে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামের প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। পরিচালক মৈনাক ভৌমিকের চিনি ছবির সিকুয়েল নিয়েই আসছেন। আর এই সিনেমার হাত ধরে টলিউডে পা রাখবেন অভিনেত্রী অন্বেষা হাজরা। এসভিএফের ব্যানারে আসছে এই সিনেমাটি।

চিনি ২ সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা মিলবে মধুমিতা সরকার ও অপরাজিতা আঢ্যর। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন মৈনাক ভৌমিকের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পারে বেশ খুশি আমি।

বলা বাহুল্য, একসঙ্গে জুটি বেঁধেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য ও মধুমিতা সরকার। হইচইয়ের নতুন ওয়েব সিরিজ জাতিস্মরে। এই সিরিজের গল্প লিখেছেন অনুজ চট্টোপাধ্যায়। পরিচালকের আসনে রয়েছেন সানি ঘোষ রায়। কল্যাণপুরে সিরিজের শুটিং।

২০১৪ সালে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আগেই মুক্তি পেয়েছিল জাতিস্মর সিনেমাটি। ছবিটি জাতীয় পুরস্কার সহ একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছিল। সেই ছবিতে অভিনয় করেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার আবার আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ জাতিস্মর। বর্তমানে অভিনেত্রী মধুমিতা সরকার তার ইনস্টাগ্রামে রোহনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এবং সেই সঙ্গে লিখেছেন একটি সুন্দর ক্যাপশনও। তিনি জানিয়েছেন, দিন শুরু হোক এই আপডেটটা দিয়েই।

অপরদিকে, টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেন রোশনি ভট্টাচার্য। অনেক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে। শুধু যে ধারাবাহিক তা নয়, অনেক বাংলা সিনেমাতে ও তিনি অভিনয় করেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি তিনি অভিনয় করেছেন ।

যদিও সেই ছবিটি এখনোও মুক্তির অপেক্ষায় রয়েছে। এবার টেলিভিশন, টলিউডের গণ্ডি পেরিয়ে তিনি পাড়ি দিচ্ছেন বলিউডে। রাধিকা আপ্তের সঙ্গে দেখা মিলবে রোশনির। 'মিসেস আন্ডারকভার’ নামের একটি সিনেমায় দেখা মিলবে রোশনির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+