এই জনপ্রিয় টেলি তারকা স্ত্রীর হাতে বিরিযানি খেতে খুব পছন্দ করেন
টেলিভিশনের জনপ্রিয় দম্পতির মধ্যে নীল ভট্টাচার্য ও তৃণা সাহা একজন। তাঁদের রসায়ন খুব মাখোমাখো। দু’জনেই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটান। সদ্যই অভিনেত্রী ছোট পর্দা ছেড়ে বড় পর্দাতেও পা রেখেছেন। ধারাবাহিক ছাড়াও তিনি সিনেমাতে এবং ওয়েব সিরিজে কাজ করছেন। তাই তার হাতে সময় খুবই কম থাকে। অপরদিকে নীল কিন্তু ধারাবাহিক নিয়ে খুব ব্যস্ত থাকেন। তাদের খবর বা ছবি প্রকাশে এলেই তার দেখার জন্য উদগ্রীব হয়ে পড়েন অনুগামীরা। কারণ তাদের অনুগামী সংখ্যা অনেক। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল নীল ও তৃণার। গত বছর ফেব্রুয়ারিতে চার হাত এক হয়ে যায় এই দম্পতির। তারপর থেকেই তারা বেশ সুখেই সংসার করছেন। সেই সঙ্গে কাজ করছেন চুটিয়ে।

খুব ভালো রান্না করেন
শোনা যায় অভিনেত্রী কিন্তু খুব সংসারী। টিভির পর্দায় আপনারা যা দেখেন অভিনেত্রীকে, বাস্তবে কিন্তু তিনি একদমই আলাদা। হেঁশেল তিনি একা হতেই সামলান। কারণ তিনি রান্না করতে খুব ভালোবাসেন এবং খুব ভালো রান্নাও করেন বলে জানা গিয়েছে।

বিরিয়ানি খেতে পছন্দ করেন অভিনেতা
বলিউড থেকে টলিউডের সকল অভিনেতা অভিনেত্রী কিন্তু নিজেদের ফিগার সম্পর্কে খুব সচেতন। তারা সবসময় কঠিন ডায়েট মেনে চলেন, তা বলার অপেক্ষা রাখে না। তাই বলে তাদের কী বাইরের খাবার খাবার ইচ্ছা হয় না, না মসলাদার মুখোরোচক খাবার তারা অর্ডার দিয়ে খান না। তা কিন্তু একদমই নয়। যারা কঠিন ডায়েট মানেন তাদের কিন্তু একটা চিট ডে থাকে। সেদিন কিন্তু তারা মন ভরে খান। নীল স্বাস্থ্যকর ডায়েটের পাশাপাশি মটন বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন। অভিনেতা তবে বাইরের বিরিয়ানির বদলে নিজের স্ত্রীর হাতের বিরিয়ানি খেতে একটু বেশিই পছন্দ করেন নীল।

নাটেলার টার্ট খুব পছন্দ নীলের
একবার অভিনেতা জানিয়েছিলেন, তার স্ত্রীর হাতে এই বিরিয়ানি এত সুন্দর গন্ধ আর এত সুন্দর রান্না, যা খেলে মুখে লেগে থাকে। রোজ সকালে তৃণা ওটস মুদি বানিয়ে খাওয়ান। তৃণার যেকোনো রান্নায় খেতে খুব পছন্দ করেন নীল। স্ত্রীর রান্না করলে কব্জি ডুবিয়ে খান অভিনেতা। বিশেষ করে তার বানানো বিশেষ খাবার নাটেলার টার্ট খুব পছন্দ নীলের।

জনপ্রিয় জুটি এই তারকারা
কেরিয়ার সম্পর্কে খুব সচেতন তারা। দু'জনেই কাজ করছেন। তার সুন্দর অভিনয় অনুগামীদের হৃদয় দোলা দিয়ে যায়। তার সুদক্ষ অভিনয়ের জেরেই তারা আজ এত জনপ্রিয়। তাছাড়াও আজ তারা বেশ জনপ্রিয় জুটিও।












Click it and Unblock the Notifications