চারহাত এক হল করণ ও পপ্পির, দেখুন ছবি
চারহাত এক হল করণ ও পপ্পির, দেখুন ছবি
এবার চারহাত এক হল করণ ভি গ্রোভার ও পপ্পি যব্বলের। দীর্ঘ ১০ বছর প্রেমের সম্পর্ক তাঁদের। ছোট পর্দার খুব জনপ্রিয় মুখ করণ ভি গ্রোভার। পয়লা জুন চারহাত এক হয়েছে করণ ও পপ্পির। বর্তমানে 'উড়ারিয়াঁ’' ধারাবাহিকে অভিনয় করছেন করণ।

জানা গিয়েছে, বুধবার তাঁরা তাঁদের নতুন জীবন শুরু করেছেন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও বন্ধুরা। নববিবাহিতদের কমন বন্ধুদের তালিকায় ছিলেন রাই লক্ষ্মী, শামা সিকান্দার, সোনালি সেহগল-সহ অন্যান্যরা। শহর থেকে একটু দূরে বিয়ে সেরেছেন করণ ও পপ্পি।বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে শামা।
বিয়েতে অভিনেতা করণ পরেছিলেন হালকা গোলাপি রঙা শেরওয়ানি, মাথায় গাঢ় গোলাপি পাগড়ি। তাঁকে দেখে চোখ ফেরানো দায় হয়ে পড়ছিল সকলের। করণ-পত্নী পপ্পি সেজেছিলেন একদম একই রঙা লেহেঙ্গা চোলিতে। বিয়ের ছবি শেয়ার করে করণ লেখেন, 'মে ডে! মে ডে!! অবশেষে আমরা বিয়েটা করেই ফেললাম’। তাঁদের বিয়েতে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
জানা গিয়েছে, বন্ধুদের জন্য গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন করণ-পপ্পি। হিন্দি টেলিভিশন দুনিয়ায় প্রায় ২ দশক দীর্ঘ কেরিয়ার করণের। জি টিভির 'ইঁয়া মেয় ঘর ঘর খেলি’ সিরিয়াল করে জনপ্রিয় হয়েছিলেন করণ। বর্তমানে কালার্সের 'উড়ারিয়াঁ’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। অভিনেতার স্ত্রীও পেশায় একজন অভিনেত্রী।
অপরদিকে, সদ্য বাংলা ধারাহিকের দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ঋতজিৎ চট্টোপাধ্যায়। নব্বধূর নাম অর্পিতা তিওয়ারি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা তাদের বিয়ের ছবি শেয়ার করেছেন। যা দেখে অনেক ভক্তই বেশ খুশী। খাঁটি বাঙালি রীতি মেনেই চারহাত এক হল অভিনেতা ও অর্পিতার। বরের বেশে খুব সুন্দর মানিয়েছিল অভিনেতাকে। তবে, নববধূকেও কপালে সিঁদুর, নাকে নথ, মাথায় টিকলি, গলায় রজনীগন্ধার মালা বেশ সুন্দর লাগছিল। তাদের দুজনকেই খুব সুন্দর মানিয়েছে। খুব কাছের এক বন্ধুর মারফত তাদের প্রথম আলাপ হয়েছিল বলেই জানা গিয়েছে। সেখান থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব হয় তাদের। সেই থেকেই গভীর সম্পর্ক। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা। কিছুদিন আগে সোশ্যাল দিদি নম্বার ওয়ানেও এসেছিলেন তাঁরা। সেখানে কিন্তু রচনার হাতে আইবুড়ো ভাত তাঁরা খেয়েছিলেন।অনেকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications