বিদেশিনীর সঙ্গে বাগদান সারলেন গৌরব, দেখে নিন সেই ভিডিও
বিদেশিনীর সঙ্গে বাগদান সারলেন গৌরব, দেখে নিন সেই ভিডিও
টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব মন্ডলকে কে না চেনেন। যদিও অনেকে গৌরব নামে চেনেন না, তবে শ্রীকৃষ্ণ নামে তাকে চিনবেনই। বাংলা টেলিভিশন জগতে ছোট পর্দায় খুব পরিচিত মুখ গৌরব। জেসমিনের সঙ্গে সম্পর্ক ভুলে এবার অভিনেতা ঘর বাঁধলেন এক বিদেশিনীর সঙ্গে। যদিও সাত পাক ঘুরে চার হাত এক হয়নি, তবুও বাগদানটা সেরে ফেললেন টলিউডের এই অভিনেতা। নিজের ইনস্টাগ্রামে সেরকমই একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। তবে এখানেই শেষ নয়। তিনি আংটিকে কেনা থেকে বিমান যাত্রা প্রতিটি মুহূর্তই শেয়ার করেছেন অনুগামীদের সঙ্গে। তাঁর চোখ ধাঁধানো ভিডিওতে চোখ আটকে সবার।

একসময় গৌরব ও জেসমিনের প্রেম কাহিনী বেশ শিরোনামেই থাকতো। সেই জুটির ভক্ত কিন্তু অনেকেই ছিল। এই বছর শুরুর দিকেই সেই তারকা জুটির সম্পর্কে ছেদ পড়ে। তবে এ সম্পর্ক ভেঙে যাওয়ার কিছু দিনের মধ্যেই নতুন সম্পর্কে প্রবেশ করলেন গৌরব।
গৌরব ও জেসমিনের সম্পর্কে ভেঙে যাওয়ায় অনেক ভক্তদেরই মন খারাপ হয়েছিল। এবার তবে চুপিসারে বাগদান সেরে ফেললেন গৌরব। অভিনেতার ঘরনীর নাম ডায়না।পুরো নাম চিন্তামণী ডায়ানা। তিনি রাশিয়ার বাসিন্দা অর্থাৎ তিনি রাশিয়ান। পেশায় তিনি একজন নৃত্যশিল্পী। ডায়না ও গৌরবকে কিন্তু খুব মানিয়েছে। তাঁদের দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়ছে। কৃষ্ণপ্রেমে সিক্ত তাঁর হৃদয়। ভালবাসেন শাড়ি, নাচ আর ভারতকে। ইনস্টাগ্রামে তাঁর নাচের ভিডিয়ো দেখলে চোখ ফেরাতেই পারবেন না আপনি। ডায়নার পিতা মাতা ইস্কনের সঙ্গে যুক্ত। তাই ছোট থেকেই কৃষ্ণপ্রেমের আবহেই তাঁর বড় হওয়া। নিজেই ইস্কনের সঙ্গে জড়িত ডায়না। অন্যদিকে গৌরব নিজেও কৃষ্ণের ভক্ত। জুটিকে দারুণ মানিয়েছে।
বলা বাহুল্য, বর্তমানে সান বাংলার 'নয়নতারা’ ধারাবাহিকে তিনি অভিনয় করছেন।
'বেদিনী মলুয়ার কথা’র দিয়ে বাংলা ধারাবাহিকের ডেভিউ করেন গৌরব। এরপর 'ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকে শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছেন।'কনে বউ’ সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications