মা হলেন টেলি অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়, সন্তানের কী নাম রাখলেন দেখে নিন

মা হলেন টেলি অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়

গোটা টলি পাড়ায় এখন ঘুরে বেড়াচ্ছে খুশির খবর। টেলি অভিনেত্রীদের বিয়ের খবরে সরগরম গোটা টলিউড। আর এরই মধ্যে খুশির খবর শোনালেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। জীবনের নয়া ইনিংস শুরু করলেন তিনি। সদ্য মা হয়েছেন স্নেহা চট্টোপাধ্যায়।

মা হলেন টেলি অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়, সন্তানের কী নাম রাখলেন দেখে নিন


গত ৫ ফেব্রুয়ারি এক ফুটফুটে পুত্রসন্তানের মা হন তিনি। সোমবার সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছেন। দর্শকদের জানিয়ে রাখি মা ও সন্তান দু’‌জনেই সুস্থ আছেন। তবে হ্যাঁ, বিরুষ্কার পথে হেঁটে তিনি এখনও তাঁর সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। এমনকী তিনি যে অন্তঃসত্ত্বা ছিলেন তাও সেভাবে জানাননি তিনি। শুটিং বন্ধ করে এখন কিছুদিন চুটিয়ে মাতৃত্ব উপভোগ করার পরিকল্পনা রয়েছে স্নেহার। এখন তিনি কিছুদিন তাঁর বাপের বাড়িতেই থাকবেন। বাবা সংলাপ ভৌমিক নতুন বাবা হতে পেরে খুব খুশি। তবে সন্তান কেন এত ঘুমোচ্ছে তা নিয়ে বেশ চিন্তায় তিনি।

তবে ছেলের নাম কী রাখা হবে?‌ এখন এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। স্নেহা জানিয়েছেন ২টি নাম ঠিক করা হয়েছে, একটি তুরুপ ও অপরটি শুক্তো। এমন অদ্ভুত নাম কেন? অভিনেত্রী জানান, সন্তান তাঁদের জন্য ভীষণ লাকি, তাই আদর করে নাম রেখেছেন 'তুরুপ’। আর বাঙালিমাত্রই শুক্তোপ্রেমী। অথচ শুক্তো খুব সাধারণ উপকরণেই তৈরি করা যায়। তাই ছেলের নাম রেখেছেন 'শুক্তো’। তবে এই দুটো নামই নয়, আত্মীয়–পরিজন, বন্ধু–বান্ধবদের থেকে তাঁর সন্তান আরও নাম পাবেন বলেই জানিয়েছেন স্নেহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+