কাছে আসছেন তেজস্বী ও উমর, বিগ বস ১৫–এর শুরুতেই জঙ্গলে রোম্যান্স চালু
বিগ বস সিজন ১৫ এখন বেশ দারুণভাবে জমে উঠেছে। এই সিজন আগের সিজনগুলি থেকে অনেক ভালো ও জমজমাট হয়ে গিয়েছে। জয় ভানুশালী, তেজস্বী প্রকাশ, বিশাল কোটিয়ান, করণ কুন্দ্রা, আকাশ সিং, অফসানা খান, সাহিল শ্রফ, সিম্বা নাগপাল, বিধি পাণ্ডিয়া, উমর রিয়াজ, ডোনাল বিস্ত, ইশান সেহগাল, মিশা আইয়ার, প্রতীক সহেজপাল, শমিতা শেট্টি এবং নিশান্ত ভাট এই বছর বিগ বসের বাড়ির সদস্য হিসাবে এসেছেন। এ বছর বিগ বস ১৫–এর থিম জঙ্গল মে দঙ্গল।

বিবি ওটিটির সদস্য সহ বিগ বসের প্রতিযোগীরা সকলেই জঙ্গলে আটকে পড়েছেন এবং তাঁদের দৈনন্দিন প্রয়োজনীয়তার জন্য তাঁদের লড়াই করতে হবে বিগ বসের বাড়িতে ঢোকার আগে। বিগ বস শোয়ের এখনও এক সপ্তাহও হয়নি, এরই মধ্যে আমরা বাড়ির মধ্যে বড় বড় লড়াই দেখে ফেলেছি। তবে এর মধ্যেও কিছু মিষ্টি মুহূর্তের সৃষ্টি হয়েছে। এই রিয়্যালিটি শোয়ের চতুর্থ দিনে দর্শকরা দেখেছেন বাড়ির মধ্যে একটি ফ্যাশন শো পরিচালনা করছেন তেজস্বী প্রকাশ ও উমর রিয়াজ। এই শো পরিচালনা করতে গিয়েই তেজস্বী ও উমর একে–অপরের বেশ কিছুটা কাছাকাছি আসেন এবং তাঁদের সহ–প্রতিযোগীরা তাঁদের যুগল বলে ডাকতে শুরু করে দেন।
বিগ বসের শুরুতেই এ ধরনের মিষ্টি সম্পর্ক গড়ে ওঠার পর অনেক দর্শকই তেজস্বী ও উমরের কাছ থেকে আরও বেশি কিছু আশা করছেন। এর আগেও আমরা এ ধরনের মধুর মুহূর্তের সাক্ষী থেকেছি। এটা কখনই বলা ভুল হবে না যে তেজস্বী তাঁর সারল্যে ভরা হাসি–মশকরার মাধ্যমে বাড়ির সকলের মধ্যে ইতিবাচকতার সৃষ্টি করেছেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে, তেজস্বী প্রকাশ বিগ বসকে তাঁর প্রেমিক বলেন এবং তাঁদের পোশাক ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন। জয় ভানুশালী মজা করে তেজস্বীকে জানান যে তিনি তাঁর প্রেমিককে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তেজস্বী বিগ বসকে এও জানিয়েছেন যে তাঁর উচিত তাঁর মেকআপ ফেরত দেওয়া এবং তিনি বিগ বসকে এও জিজ্ঞাসা করেন যে তাঁর কি ভালো লাগছে তাঁর প্রেমিকাকে মেকআপ ছাড়া দেখতে।
এই একই পর্বে আমরা দেখেছি যে জয় ও প্রতীক সহেজপালের মধ্যে টাস্কের মাঝে ঝামেলার সৃষ্টি হয় এবং একে–অপরকে ধাক্কা দেয়। প্রতীক বিগ বসের বাড়ির সম্পত্তি ভাঙে এবং বিগ বস এই ঘটনার জন্য পুরো জঙ্গলবাসীকে নমিনেট করেন।












Click it and Unblock the Notifications