মুক্তির আগে একসঙ্গে টিম ‘তিলোত্তমা’, পরিচালক সৌম্যজিৎ আদককে সঙ্গে নিয়ে সাংহাইয়ে নীল-তৃণা!
ছোট পর্দার জনপ্রিয় তারকা নীল ভট্টাচার্য আর তৃণা সাহা। রিয়েল লাইফে তাঁরা স্বামী স্ত্রী হলেও রিলে একসঙ্গে কখনও দেখা যায়নি নীল-তৃণাকে। এবার তাঁদের এবার একসঙ্গে দেখা যাবে বড়পর্দায় আসন্ন ছবি 'তিলোত্তমা'য়। প্রথমবার পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে নীল-তৃণা জুটিকে দেখতে উৎসাহী বাংলা ছবির দর্শকও। তবে সৌম্যজিৎ আদক পরিচালিত এই ছবিতে একসঙ্গে কাজ করলেও রিয়েল লাইফের মতো রিলে জুটি বাঁধেননি নীল-তৃণা। এই ছবিতে তাঁদের দেখা যাবে অন্যভাবে। আর সেখানেই আছে চমক।
সম্প্রতি কলকাতার হাতিবাগানে সাংহাই রেস্তরাঁর নতুন আউটলেটে চাইনিজ খাবার চেখে দেখতে পৌঁছে গিয়েছিলেন নীল ভট্টাচার্য, তৃণা সাহা, 'তিলোত্তমা' ছবির পরিচালক সৌম্যজিৎ আদক।

জীবনের সুখ -দুঃখের গল্প বলবে সৌম্যজিৎ আদাকের নতুন ছবি 'তিলোত্তমা'। 'তিলোত্তমা'কে ঘিরে রয়েছে অনেক গল্প। শুধু এই শহর জানে তাঁদের গোপন ইচ্ছে গুলো। কিন্তু, তিলোত্তমা মানেই কি শুধু এই শহরের গল্প? নাকি এর মধ্যে রয়েছে আরও অনেক কিছু? জানা যাবে আগামী ১৫ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার পর।
পরিচালক সৌম্যজিৎ আদকের কথায়, এক ছবিতে অভিনয় করলেও একসঙ্গে জুটি বাঁধেননি নীল-তৃণা। নীল-তৃণার প্রেম থাকছে না এই ছবিতে। তবে ঋতব্রত-রাইয়ের মিষ্টি প্রেমের ছোঁয়া থাকছে এই সিনেমায়। দর্শক বাংলা ছবি ভালোবাসলে 'তিলোত্তমা' দেখবেন।
এই ছবিতে নীল-তৃণার সঙ্গে রয়েছেন টলিপাড়ার সিনিয়ার সুপারস্টার পরাণ বন্দ্যোপাধ্যায়। রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাই দাসও। সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্প সৌম্যজিৎ আদক পরিচালিত 'তিলোত্তমা'। আগামী ১৫ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে ভালোবাসার এই ছবিটি।












Click it and Unblock the Notifications