Tapas Bapi Das: মারণ ক্যান্সারের কাছে হারল জীবন! প্রয়াত 'মহীনের ঘোড়াগুলি'র বাপি'দা
Tapas Bapi Das: একে একে চলে গিয়েছেন 'মহীনের ঘোড়াগুলি'র সব সদস্যই! ছিলেন শেষ ঘোড়া তাপস বাপি দাস।। কিন্তু মারণ ক্যান্সারের কাছে হার মানতে বাধ্য হলেন সবার প্রিয় বাপিদা। আজ রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
বাপিদার (Moheener Ghoraguli) প্রয়াণ একটা যুগের অবসান হিসাবেই দেখছে সঙ্গিত জগতে। এমনকি অপূরণীয় ক্ষতিও বটে! আর তাই মহীনের ঘোড়াগুলির শেষ 'ঘোড়া'র (Tapas Bapi Das) মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ সঙ্গিত জগত।

১৯৭৫ সাল! বাংলা সঙ্গিত জগতে বিপ্লব ঘটিয়েছিল একদল দামাল ছেলে। যদিও আজ তাঁরা কেউই নেই। চলে গেলেন শেষ সদস্যও। কিন্তু সেই সময়ের প্রথম বাংলা রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলি। সেই সময় অনেকেই ভিখারী বলেও অ্যাখ্যা দিয়েছিলেন। কিন্তু বিশ্বাস ছিল।
আর তাই আজও মহীনের ঘোড়াগুলির জনিওপ্রিয়তা কোনও অংশে কমেনি। দলের তৈরি গানগুলি আজ জীবিত। দীর্ঘদিন ধরেই লাং ক্যান্সারের ভুগছিলেন সবার প্রিয় বাপিদা। আর সেই চিকিৎসকরাও খরচ জোগাতে পরিবার হিমশিম খাচ্ছিল। আর সেই সময় একাধিক ব্যান্ডের সদস্যরা পরিবারের পাশে এসে দাঁড়ায়।
ক্যাকটাসের সিধু থেকে রুপম ইসলাম। কেউ বাদ যায়নি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাপিদার পাশে এসে দাঁড়ানোর আবেদন করেন। ক্রাউড ফান্ডিং শুরু হয়। যদিও পরে তা করা হয়নি। সরকারের তরফে তাপস বাপি দাসের চিকিৎসকরা যাবতীয় খরচ নেওয়া হয়।
কিন্তু সেই লড়াই শেষ হল। দুরারোগ্য ক্যান্সারের কাছে হারলেন সবার প্রিয় বাপিদা। তবে জীবনের শেষদিন পর্যন্ত গানকেই ভালোবাসতেন। আর তাই নাকে নল নিয়েও গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল।
তবে বাপিদা না থাকলেও তাঁর একের পর এক সৃষ্টি আজীবন চিরস্থায়ী হয়ে থাকবে। আর এভাবেই গানের মধ্যেই বেঁচে থাকবেন মহীনের ঘোড়াগুলি। ইতিমধ্যে বাপীদার প্রায়নে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন রুপম ইসলাম সহ একাধিক অনুরাগী।












Click it and Unblock the Notifications