মিঠাই–গাঁটছড়া নয়, বরং এই ধারাবাহিক উঠে এল শীর্ষে, দেখুন সম্পূর্ণ টিআরপি তালিকা
মিঠাই–গাঁটছড়া নয়, বরং এই ধারাবাহিক উঠে এল শীর্ষে, দেখুন সম্পূর্ণ টিআরপি তালিকা
বৃহস্পতিবারের অর্থই হল বাংলা ধারাবাহিকের সাপ্তাহিক টিআরপি রেট জানার। দর্শকরা প্রতি সপ্তাহের এদিনটি অধীর আগ্রহে বসে অপেক্ষা করেন। ব্যতিক্রম নয় এই সপ্তাহটি। জি বাংলা ও স্টার জলসার কোন সিরিয়াল এগিয়ে এল বা কোনটি পিছিয়ে গেল তা জানার আগ্রহ অসীম। আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিক টিআরপি চার্টে এগিয়ে এল।

প্রথম স্থান নিল ‘ধূলোকণা’
এই সপ্তাহে কিন্তু বড় চমক অপক্ষা করছে। টিআরপির শীর্ষে মিঠাই-গাঁটছড়া বা আলতা ফড়িং নেই, বরং প্রথম স্থান দখল করে নিল 'ধুলোকণা।' লালন আর ফুলঝুরির বিয়ে দিয়ে সবার আগে এগিয়ে এল এই ধারাবাহিকটি। তাদের প্রাপ্ত নম্বর ৮। এই সপ্তাহে প্রথম স্থান থেকে সরে এসে 'মিঠাই' চলে এসেছে তৃতীয় নম্বরে। যদিও টিআরপি নম্বর কমেনি, মিঠাই-সিডের এই সিরিয়াল পেয়েছে ৭.৮। এই সপ্তাহে বাংলার টপারও স্টার জলসার এই মেগা। আর তারপরেই আছে 'গাঁটছড়া'। রাহুলের পরদা ফাঁস, খড়িদের বাড়ি বিক্রি হয়ে যাওয়া, আর বারবার ঋদ্ধি-খড়ির কাছাকাছি আসার মাখোমাখো দৃশ্য চোখ ফেরাতে দেয়নি দর্শকদের। দ্বিতীয় নম্বরে রয়েছে এই সিরিয়াল, পেয়েছে ৭.৯।

চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ–সপ্তম স্থানে কারা
তবে গত সপ্তাহে বেঙ্গল টপার 'আলতা ফড়িং' এবার চলে গিয়েছে চতুর্থ নম্বরে। তার প্রাপ্ত নম্বর ৭.৭। এ সপ্তাহে পঞ্চম স্থানে উঠে এসেছে 'গৌরী এল'। তার প্রাপ্ত নম্বর ৭.৬। ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে 'লক্ষ্মী কাকিমাসুপারস্টার' (৭.৩) ও 'মন ফাগুন' (৭)।

কোন কোন সিরিয়াল জায়গা পেল
এ সপ্তাহে যৌথভাবে অষ্টম স্থান দখল করেছে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' ও জি বাংলার 'উমা'। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর (৬.৫)। নবম স্থানে উঠে এসেছে স্টার জলসার 'এই পথ যদি না শেষ হয়'। টুকাইবাবু ও উর্মি সিরিয়ালে একের পর এক টুইস্ট আনলেও তা
দর্শকদের মন ভেজাতে পারেনি। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৩। দশম স্থানে রয়েছে দু'টি সিরিয়াল 'খেলনা বাড়ি' ও আয় তবে সহচরী', এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭। তবে কয়েকটি সিরিয়াল এবারে সেরা দশের টিআরপিতে জায়গা করতে পারেনি। তাদের মধ্যে রয়েছে জি এর দুই সিরিয়াল পিলু এবং লালকুঠি।

এক নজরে দেখুন টিআরপি তালিকা
ধুলোকণা- ৮.০ (প্রথম)
গাঁটছড়া- ৭.৯ (দ্বিতীয়)
মিঠাই- ৭.৮ (তৃতীয়)
আলতা ফড়িং- ৭.৭ (চতুর্থ)
গৌরী এলো- ৭.৬ (পঞ্চম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.৩ (ষষ্ঠ)
মন ফাগুন- ৭.০ (সপ্তম)
উমা, অনুরাগের ছোঁয়া- ৬.৫ (অষ্টম)
এই পথ যদি না শেষ হয়,- ৬.৩ (নবম)
খেলনা বাড়ি, আয় তবে সহচরী- ৫.৭ (দশম)












Click it and Unblock the Notifications