টিআরপির সেরা দশে ১৭ টি ধারাবাহিক, কে নিল প্রথম স্থান, লড়াই মিঠাই–ধূলোকণার, দেখুন তালিকা

টিআরপির সেরা দশে ১৭ টি ধারাবাহিক, কে নিল প্রথম স্থান, লড়াই মিঠাই–ধূলোকণার, দেখুন তালিকা

বৃহস্পতিবার মানেই অধীর আগ্রহে বাংলা ধারাবাহিকের টিআরপির জন্য অপেক্ষা করে থাকা। গত কয়েক সপ্তাহের চেয়ে এইবার সামান্য বেড়েছে বাংলা সিরিয়ালের টিআরপি। তবে এবার সেই শীর্ষস্থানে রয়েছে তিনটে সিরিয়ালই।


প্রথম স্থানে গাঁটছড়া, দ্বিতীয় মিঠাই–ধূলোকণা

প্রথম স্থানে গাঁটছড়া, দ্বিতীয় মিঠাই–ধূলোকণা

গত সপ্তাহের মতো এ সপ্তাহেও টিআরপির প্রথম স্থান দখল করে নিল স্টার জলসার '‌গাঁটছড়া'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.‌৫। ঋদ্ধি ও খড়ির জুটি এবং তাঁদের বৈবাহিক জীবনের ছোট ছোট জিনিসগুলি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। ধারাবাহিকের গল্প সঠিক প্রবাহে এগোচ্ছে। দ্বিতীয় নম্বর স্থান অবশ্য জি বাংলার '‌মিঠাই'‌ একা দখল করেনি, তার সঙ্গে এসেছে স্টার জলসার '‌ধূলোকণা'‌ও। ৮.‌১ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে এই দুই ধারাবাহিক। তালিকা বলছে, ওই একটি স্থান কাড়াকাড়ি করে দখলে রেখেছে 'মিঠাই' আর 'ফুলঝুরি'। তার থেকেই যেন জোরদার অদৃশ্য টানাপোড়েন দুই নায়িকার মধ্যে। ‌

তৃতীয়, চতুর্থ স্থান

তৃতীয়, চতুর্থ স্থান

খুব বেশি হেরফের হয়নি 'গৌরী এলো' এবং 'আলতা ফড়িং'-এর স্থানে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে এই দুই সিরিয়াল। রেটিং পয়েন্ট যথাক্রমে, ৭.৮ এবং ৭.৭। এইবার 'লক্ষ্মী কাকিমা' (৬.৯) টিআরপি চার্টে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে। অপরাজিতা আঢ়্যর মনভোলানো অভিনয় দর্শকদের বেশ পছন্দ হচ্ছে তা বেশ বোঝা যাচ্ছে। ছবিতে হংসিনী ও দীপুর বিয়েও হয়েছে সদ্য, তাই এঁদের প্রেমের রসায়ন দেখতে মরিয়া দর্শকরা।

 ষষ্ঠস্থানে জোরদার লড়াই

ষষ্ঠস্থানে জোরদার লড়াই

তবে এই সপ্তাহে ষষ্ঠস্থান দখলের জন্য জোরদার লড়াই করতে হয়েছে তিনটে মেগা ধারাবাহিককে। '‌উমা'‌, '‌মনফাগুন'‌, '‌আয় তবে সহচরী'‌ এই তিনটে ধারাবাহিক ৬.‌৬ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। যৌথ অষ্টম স্থানে '‌লালকুঠি'‌ ও '‌বৌমা একঘর'‌, এদের প্রাপ্ত নম্বর ৪.‌৬। এবার নবম স্থানেও রয়েছে তিন ধারবাহিক। '‌এই পথ যদি না শেষ হয়'‌, '‌সর্বজয়া'‌ ও '‌গোধূলি আলাপ'‌। এই তিন সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৪.‌৫। দশম স্থানে রয়েছে '‌গঙ্গারাম'‌, পেয়েছে ৩.‌৯।

 সেরা দশে ১৭টি সিরিয়াল

সেরা দশে ১৭টি সিরিয়াল

চমক দিয়ে এই সপ্তাহে সেরা দশে রয়েছে মোট ১৭ টি ধারাবাহিক। তবে তুলনামূলক ভাল ফল 'মিঠাই','গাঁটছড়া', 'আয় তবে সহচরী','পিলু'-র। জি বাংলার 'লালকুঠির'-র মতো, স্টার জলসারই 'বৌউমা একঘর' ভালই স্কোর করেছে এই সপ্তাহেও। অন্য দিকে প্রথমবার, সেরা দশে জায়গা পেল 'গোধূলি আলাপ'।

 প্রথম দশে কোন মেগা:

প্রথম দশে কোন মেগা:

* প্রথম- গাঁটছড়া (৮.৫)

* দ্বিতীয়- মিঠাই, ধুলোকণা (৮.১)

* তৃতীয়- গৌরী এলো (৭.৮)

* চতুর্থ- আলতা ফড়িং (৭.৭)

* পঞ্চম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৯)

* ষষ্ঠ- উমা, মন ফাগুন, আয় তবে সহচরী (৬.৬)

* সপ্তম- পিলু, অনুরাগের ছোঁয়া (৬.১)

* অষ্টম- লালকুঠি, বৌমা একঘর (৪.৬)

* নবম- এই পথ যদি না শেষ হয়, গোধূলি আলাপ, সর্বজয়া (৪.৫)

* দশম- গঙ্গারাম (৩.৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+