টিআরপিতে বড় চমক, ‘‌মিঠাই’‌–এর সঙ্গে প্রথম স্থান নিল ‘‌আলতা ফড়িং’‌ পিছিয়ে গেল ‘‌গাঁটছড়া’‌

টিআরপিতে বড় চমক, ‘‌মিঠাই’‌–এর সঙ্গে প্রথম স্থান নিল ‘‌আলতা ফড়িং’‌ পিছিয়ে গেল ‘‌গাঁটছড়া’‌

‌প্রত্যেক সপ্তাহে বাংলা ধারাবাহিকের টিআরপি রেটিং নিয়ে দর্শকদের আগ্রহের শেষ থাকে না। প্রতি সপ্তাহেই কোন ধারাবাহিক এগিয়ে গেল ও কোন ধারাবাহিক পিছিয়ে গেল তা জানার জন্য দর্শকরা কৌতুহল হয়ে থাকেন। তবে প্রত্যেক সপ্তাহেই টিআরপি রেটিংয়ে থাকে বড়সড় চমক। আসুন দেখে নেওয়া যাক এ সপ্তাহে টিআরপি তালিকায় কে এগিয়ে থাকল আর কেই বা পিছিয়ে পড়ল।

শীর্ষস্থানে মিঠাই, আলতা ফড়িং

শীর্ষস্থানে মিঠাই, আলতা ফড়িং

গত কয়েক সপ্তাহ ধরে পয়লা নম্বর স্থান দখল করে রেখেছে জি বাংলার '‌মিঠাই'‌। গাঁটছড়াকে বেশ কিছুটা পিছনে ফেলে দিয়েছে এই ধারাবাহিক। আর ব্যতিক্রম ঘটল না এই সপ্তাহেও। এই প্তাহেও সকলকে পেছনে ফেলে দিয়ে শীর্ষস্থান দখল করল মিঠাই রানী। তাঁর প্রাপ্ত নম্বর ৭.‌৮। তবে চমক রয়েছে। '‌মিঠাই'‌-এর পাশাপাশি প্রথম স্থানটি যৌথভাবে দখল করেছে '‌আলতা ফড়িং'‌। তারও প্রাপ্ত নম্বর একই। গত সপ্তাহে পঞ্চম নম্বর থেকে সোজা পয়লা নম্বরে উঠে এসেছে এই ধারাবাহিকটি। দ্বিতীয় নম্বরে চলে এসেছে স্টার জলসার '‌গাঁটছড়া'‌। তবে নম্বর কিছুটা বেড়েছে। একই সঙ্গে দ্বিতীয় নম্বরে রয়েছে '‌গৌরী এলো'‌। দু'‌টি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.‌৭।

তিন নম্বরে চলে এসেছে ধূলোকণা

তিন নম্বরে চলে এসেছে ধূলোকণা

এই সপ্তাহে তিন নম্বর স্থান দখলে রেখেছে লালন-ফুলঝুরির '‌ধূলোকণা'‌। তাঁদের প্রাপ্ত নম্বর ৭.৪। সব মিলিয়ে এই সপ্তাহে সেরা তিনে রয়েছে মোট পাঁচটি সিরিয়াল। চার নম্বর স্থানে রয়েছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। তার প্রাপ্ত নম্বর ৬.‌৭।

পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থান

পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থান

বেশ কয়েকদিন ধরেই টিআরপি বেশ নিম্নমুখী 'মন ফাগুন'-এর। এই সপ্তাহে পাঁচ নম্বরে রয়েছে এই ধারাবাহিক, প্রাপ্ত রেটিং ৬.৬। ষষ্ঠ স্থানে রয়েছে 'উমা', তাদের প্রাপ্ত টিআরপি রেটিং ৬.৫। সপ্তম স্থানে রয়েছে 'এই পথ যদি না শেষ হয়' ও 'অনুরাগের ছোঁয়া'। তাদের প্রাপ্ত রেটিং ৫.৭।

অষ্টম, নবম ও দশম স্থানে কোন ধারাবাহিক

অষ্টম, নবম ও দশম স্থানে কোন ধারাবাহিক

সপ্তম স্থানের সঙ্গে বেশ অনেকটাই ব্যবধান অষ্টম স্থানে রয়েছে '‌খেলনা বাড়ি'‌ তাদের প্রাপ্ত রেটিং ৫.৫। নবম স্থানে রয়েছে 'আয় তবে সহচরী' তাদের প্রাপ্ত রেটিং ৫.২। দশম স্থানে রয়েছে রাহুল রুকমার '‌লালকুঠী'‌। তাদের প্রাপ্ত রেটিং ৪.৮।

নন–ফিকশন শোয়ের রেটিং

নন–ফিকশন শোয়ের রেটিং

অন্যদিকে নন-ফিকশন শোয়ের মধ্যে 'দাদাগিরি'র জায়গা নিয়েছে 'সারেগামাপা'। তাদের প্রাপ্ত নম্বর ৬.‌৪। সারেগামাপা-র পাশাপাশি জি বাংলার অপর নন-ফিকশন শো দিদি নম্বর ১-ও ভালো নম্বর পেয়েছে। রবিবারের এপিসোডে ৪.৯ রেটিং পয়েন্ট পেয়েছে এই শো। কিন্তু 'ইস্মার্ট জোড়ি'র বেহাল দশা যেন কাটছে না। রিয়েল লাইফ জোড়িদের নিয়ে তৈরি স্টার জলসার এই রিয়ালিটি শো পৌঁছে গিয়েছে একদম শেষ পর্যায়ে। তবে রেটিং পয়েন্ট ৩-এর গণ্ডি পার করতে পারছে না। এই সপ্তাহে ৩.৭ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল 'ইস্মার্ট জোড়ি'‌কে।

এক নজরে দেখুন সেরা দশের তালিকা-

এক নজরে দেখুন সেরা দশের তালিকা-

প্রথম- আলতা ফড়িং (৭.৮)

মিঠাই (৭.৮)

দ্বিতীয়- গাঁটছড়া (৭.৭)

গৌরী এলো - (৭.৭)

তৃতীয়- ধুলোকণা (৭.৪)

চতুর্থ- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৭)

পঞ্চম- মন ফাগুন (৬.৬)

ষষ্ঠ- উমা (৬.৫)

সপ্তম- এই পথ যদি না শেষ হয় (৫.৭)

অনুরাগের ছোঁয়া (৫.৭)

অষ্টম- খেলনা বাড়ি (৫.৫)

নবম- আয় তবে সহচরী- (৫.২)

দশম- লালকুঠি- ৪.৮

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+