বিয়ের পর শ্বেতা-রুবেলের প্রথম ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসায় ভাসলেন দুজনে

ফেব্রুয়ারি মানে ভালোবাসার মরশুম। ১৪ ই ফেব্রুয়ারি শুক্রবার চলে এল বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইন্স ডে। আর এই বিশেষ দিন মানেই আকাশে বাতাসে শুধুই প্রেমের ছোঁয়া। প্রিয়জনের সঙ্গে একান্ত মুহূর্ত কাটানো, প্রিয়জনকে উপহার দেওয়ার পালা। সাধারণ জুটি তো বটেই, সেলিব্রিটিরাও ভুগছেন ভালোবাসার জ্বরে। তবে এবার বিশেষভাবে নজর রয়েছে টেলিভিশনের জনপ্রিয় জুটি শ্বেতা ও রুবেলের দিকে।

দিন কয়েক আগেই গাঁটছড়া বেঁধেছেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। গোটা বাংলার সাক্ষী থেকেছে সেই সুন্দর মুহূর্তর। যেন রূপকথার নায়ক নায়িকা একসঙ্গে ঘর বেঁধেছেন। আর তারপরে এই প্রথম ভ্যালেন্টাইন্স ডে পালন করতে চলেছেন এই তারকা জুটি। বিয়ের আগে চুটিয়ে প্রেম করেছেন শ্বেতা ও রুবেল। বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে তে কি স্পেশাল প্ল্যান রয়েছে? জানা গেল, তেমন কিছু ভাবনা চিন্তা করে উঠতে পারেননি দু'জন। কারণ এই মুহূর্তে শুটিংয়ে মহাব্যস্ত এই দুই তারকা।

sweta bhattacharya and rubel das

একদিকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য, আর অন্যদিকে নিম ফুলের মধু ধারাবাহিককে দেখা যাচ্ছে রুবেলকে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একে অপরকে কি স্পেশাল কিছু গিফট দিয়েছেন? তারকা জুটি জানাচ্ছেন, দুজন দুজনকে এত গিফট দিয়েছেন যে আলাদা করে কিছু দেওয়ার কথা মনে আসেনি।

জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি সিরিয়ালের থেকে আলাপ হয়েছিল শ্বেতা এবং রুবেলের। সেই সময় অবশ্য অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। কিন্তু দীর্ঘ নয় বছরের সম্পর্ক ভেঙে তখন ভেঙে পড়েন শ্বেতা। সেই সময় সম্পূর্ণভাবে মানসিক সাপোর্ট দিয়েছিলেন রুবেল। দুঃসময় বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়ে ছিলেন। আর তারপর থেকেই মনের আরো কাছাকাছি আসতে থাকেন শ্বেতা ও রুবেল। তবে বিয়ের পর হানিমুনেও যেতে পারেননি। দুই তারকা কারণ কাজ থেকে ছুটি পাননি। তাহলে কি এবার হানিমুন ডেট একে অপরকে উপহার দিতে চলেছেন? এমনই প্রশ্ন করছেন অনুরাগীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+