এসভিএফ মিউজিকের সঙ্গে একজোট হয়ে বসন্ত উৎসবে দর্শকদের উপহার তৃণা সাহার
এসভিএফ মিউজিকের সঙ্গে একজোট হয়ে বসন্ত উৎসবে দর্শকদের উপহার তৃণা সাহার
শুক্রবার গোটা দেশজুড়ে পালন করা হবে বসন্ত উৎসব। তারই প্রস্তুতিতে মেতে উঠেছেন সকলে। তবে এ বছর বসন্ত উৎসব বা দোলের আগেই ভক্তদের অন্যধরনের কিছু উপহার দিলেন টেলি অভিনেত্রী তৃণা সাহা। বসন্ত উৎসব উপলক্ষ্যে তাঁকে দেখা যাবে প্রথমবার কোনও মিউজিক ভিডিওতে। 'ফাগুন হাওয়ায় হাওয়ায়’ গানের মিউজিক ভিডিও এনেছে এসভিএফ মিউজিক।

রবীন্দ্রসঙ্গীতকে নতুন করে রি অ্যারেঞ্জ করছেন শোভন গঙ্গোপাধ্যায়। এই মিউজিক ভিডিওতে যাঁর গলায় গান শোনা যাবে তিনি হলেন, ইশাণ মিত্র। এই অ্যালবাম–এর নাম 'ফাগুন হাওয়ায় হাওয়ায়’। 'ফাগুন হাওয়ায় হাওয়ায়’ মিউজিক ভিডিওর প্রযোজনায় রয়েছে এসভিএফ স্টোরিজ টিম এবং তা বৃহস্পতিবার থেকেই এসভিএফে দেখা যাবে।

এই মিউজিক ভিডিওতে দেখানো হয়েছে এক তরুণী (তৃণা সাহা) ও তাঁর সিদ্ধান্তকে, যিনি রঙের উৎসব এই দোল পালন করার জন্য পৌঁছে যান এক বৃদ্ধাশ্রমে। সেখানে বয়স্কদের জীবনে ওই তরুণী দোলের আবীরের মাধ্যমে রঙ ছড়িয়ে দেন, এইসব মানুষরাই উৎসবের সময় সকলের থেকে ব্রাত্য থেকে যান। তরুণীর স্নেহময় ও যত্নশীল উপস্থিতি বৃদ্ধাশ্রমে একমুঠো খুশি নিয়ে আসে এবং তরুণীর সকলের সঙ্গে রঙ খেলা বয়স্কদের দুঃখ ভুলিয়ে তাঁদের এই পবিত্র উৎসব হোলিতে হাসতে বাধ্য করে।

ফাগুন হাওয়ায় হাওয়ায় গানে রিঅ্যারেঞ্জ ভার্সান নিয়ে বলতে গিয়ে শোভন গাঙ্গুলি বলেন, 'এটা হোলির সময় মুক্তি পাচ্ছে তাই শ্রোতাদের মধ্যে উচ্ছাসের মেজাজ ধরে রাখার ধারণা ছিল। সম্পূর্ণ নতুন উপস্থাপনা সম্পর্কে কথা বললে এটি সত্যিই একটি ভিন্ন ধরনের আত্মবিশ্বাস দেয় যা আমার জন্য সত্যিই নতুন। পুরো গানটি ভালবাসা দিয়ে তৈরি করা হয়েছে এবং আশা করি দর্শকরা এটির প্রশংসা করবেন।’

প্রতিভাবান ও দক্ষ গায়ক ইশাণ মিত্র বলেন, 'আমরা সকলেই জানি যে ফাগুন হাওয়ায় হাওয়ায় গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সবচেয়ে আইকনিক গানগুলির মধ্যে অন্যতম এবং শোভন এটিকে খুব আনন্দদায়কভাবে পুনরায় সাজিয়েছেন। এটা আমার কাছে সত্যিই খুব বড় সুযোগ যে এই সুন্দর গানটি গাইতে পেরেছি। আমি আগেও রবীন্দ্রসঙ্গীত গেয়েছি কিন্তু এই গানের সত্ত্বা সত্যি অভূতপূর্ব। আমার আশা শ্রোতারা এই গানটি অবশ্যই ভালোবেসে শুনবেন।’

নিজের একক মিউজিক ভিডিও মুক্তি পাওয়ায় খুবই খুশি অভিনেত্রী তৃণা সাহা। তৃণা বলেন, 'ফাগুন হাওয়ায় হাওয়ায় আমার জন্য খুব বিশেষ একটি প্রজেক্ট। এটা আমার প্রথম একক মিউজিক ভিডিও এবং সত্যি বলতে ভিডিওর থিম আমার মন ছুঁয়ে গিয়েছে।
উৎসবের দিনগুলোতে প্রিয়জনের সঙ্গে পালন করা সত্যিই দারুণ ব্যাপার কিন্তু যে সব মানুষদের প্রিয় মানুষ ছাড়াই উৎসবের দিন কাটায় তাঁদের সঙ্গে বিশেষ উৎসবগুলি আরও সুন্দর হয়ে ওঠে। এই গানটির সঙ্গে আমাকে এমন একটি প্রগতিশীল বার্তা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং এর সঙ্গে যুক্ত থাকার জন্য আমি এসভিএফ মিউজিক এবং এশভিএফ স্টোরিজ টিমের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’ প্রসঙ্গত, ধারাবাহিকের পাশাপাশি এখন ছবিতেও অভিনয় করবেন তৃণা সাহা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications