এবার একাই নিজেদের খেলা খেলবেন শমিতা–রাকেশরা, বিগ বস ওটিটি থেকে উঠে গেল ‘‌স্টে কানেকশন’‌

বিগ বস ওটিটি থেকে উঠে গেল ‘‌স্টে কানেকশন’‌

বিগ বস ওটিটির বাড়িতে প্রতিদিনই কিছু না কিছু টুইস্ট অ্যান্ড টার্নস হচ্ছে। আর তার জেরে দর্শকরা সম্পূর্ণ বিনোদন পাচ্ছেন। বিতর্কিত এই রিয়্যালিটি শোতে প্রথম থেকেই প্রতিযোগীদের মধ্যে কানেকশন তৈরি হয় এবং এতদিন সেভাবেই জুটি বেঁধে খেলা চলছিল। কিন্তু এখন বিগ বস বাড়ির ভেতরে থাকা সব কানেকশনগুলিকে ভেঙে দিয়েছে এবং এখন সময় এসেছে প্রত্যেক প্রতিযোগী একা এই বিগ বস ওটিটিতে খেলবে।

এবার একাই নিজেদের খেলা খেলবেন শমিতা–রাকেশরা, বিগ বস ওটিটি থেকে উঠে গেল ‘‌স্টে কানেকশন’‌


এখন থেকে বিগ বস ওটিটির প্রতিযোগীরা তাঁদের স্বতন্ত্রভাবে খেলার জন্য স্বাধান। নিজেরা নিজেদের মতো করে চিন্তা–ভাবনা ও কৌশল করে খেলবে। কানেকশনের এই বিষয়টি বিগ বস ওটিটি থেকে এখন থেকে উঠে গেল। এর অর্থ হল নিশান্ত ভাট, মুস জাট্টানা, দিব্যা আগরওয়াল, রাকেশ বাপট, শমিতা শেট্টি, নেহা বাসিন এবং প্রতীক সহেজপাল এবার থেকে নিজেদের খেলা নিজেরা একাই খেলবেন। যদিও বাড়িতে একমাত্র দিব্যা আগরওয়ালই একা কেলছিলেন কারণ তাঁর কানেকশন জিশান খান অনেক আগেই বাড়ি ছাড়া হয়ে গিয়েছেন। এখনও পর্যন্ত আমরা দেখে এসেছি যে কানেকশন তৈরি হোয়ার পর তাঁদের মধ্যে একে–অপরের প্রতি বিশ্বাস ও বন্ধন বেশ দৃঢ় হয়েছে। দর্শকরা এও দেখেছেন যে প্রতিযোগীরা কীভাবে তাঁদের কানেকশনকে বদল করে বাড়িতে হুলস্থুল ফেলে দিয়েছিলেন।

বিগ বস ওটিটির সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে দর্শকদের ভোটে বাড়ি থেকে চলে গিয়েছেন মিলিন্দ গাবা ও অক্ষরা সিং। বাড়ির সদস্য থেকে দর্শকরা যখন প্রত্যেকেই জানতেন যে শুধুমাত্র একজনই বাড়ি থেকে এলিমিনেটেড হবেন সেখানে দাঁড়িয়ে শোয়ের সঞ্চালক করণ জোহর ঘোষণা করেন যে বাড়ি থেকে দু’‌জন প্রতিযোগী বাইরে যাবেন। এটা খুবই দুর্ভাগ্যজনক যে মিলিন্দ ও অক্ষরা যে সময়টায় বিগ বসের খেলাটাকে বুঝতে শুরু করেছিল ঠিক সেই সময়ই তাঁরা বাইরে বেরিয়ে গেলেন। এই দুই প্রতিযোগীর সঙ্গে বাড়িতে কাটানো টক–মিষ্টি মুহূর্তগুলি অবশ্যই অন্যান্য প্রতিযোগীদের আবেগঘন করে দিয়েছিল। এখন বাড়িতে আর কোনও কানেকশন নেই, তাই এবার দেখার পালা প্রতিযোগীরা একা একা কীভাবে এই বাড়িতে টিকে থাকার লড়াই চালিয়ে যান।

অপরদিকে বাড়িতে প্রথম ওয়াইল্ড কার্ড হিসাবে প্রবেশ করেছিলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ নিয়া শর্মা। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান কারণ নিয়া শুধুমাত্র অতিথি হয়ে এসেছিলেন বাড়িতে। '‌বিগ বস লেডি’‌ হিসাবে বাড়ির ভেতর প্রবেশ করার পর থেকেই বিগ বস ওটিটির ঘরে ঠিক যতটা পরিমাণ মশলা ও নাটকীয়তার প্রয়োজন ছিল তা তিনি যোগ করেছিলেন। ১ সেপ্টেম্বর বাড়ির ভেতর প্রবেশের পর থেকে নিয়া প্রত্যেক সদস্যের সঙ্গে কথা বলেছেন। দেখা গিয়েছে, টুইস্ট ও নানান উত্তেজনার মধ্য দিয়ে নিয়া বাড়িতে স্পাইস যোগ করতে সফল হয়েছিলেন। কিন্তু তিনি যে বিগ বসের অতিথি ছিলেন সেটা কোনও প্রতিযোগী জানতেন না। গত শনিবারই নিয়া বিগ বসের বাড়ি ছাড়েন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+