কবে কখন থেকে সম্প্রচারিত হবে ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকটি, জেনে নিন এখানে

কবে কখন থেকে সম্প্রচারিত হবে ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকটি, জেনে নিন এখানে

প্রতীক্ষার অবসান! অনেক দিন ধরেই সিরিয়াল প্রেমীরা অপেক্ষা করছেন কবে থেকে শুরু হবে 'নবাব নন্দিনী’ ধারাবাহিকটি। কারণ ধারাবাহিকের প্রোমো ভাইরাল হওয়ার পর থেকে সবাই তা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। তবে, আর সকলে অপেক্ষায় থাকতে হবে না। স্টার জলসার তরফে কবে কখন থেকে শুরু হবে ধারাবাহিকটি তা জানানো হয়েছে। যা খুব খুশি সিরিয়াল প্রেমীরা।

কবে কখন থেকে সম্প্রচারিত হবে ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকটি, জেনে নিন এখানে

এবার স্টার জলসায় আসছে এক নতুন ধারাবাহিক। নাম 'নবাব নন্দিনী’। নবাবের ভূমিকা অভিনয় করতে দেখা যাবে রিজওয়ান রাব্বানি শেখকে। তাঁর বিপরীতে দেখা মিলবে ইন্দ্রানী পাল ওরফে তিথিকে যিনি বরণ সিরিয়াল অভিনয় করে সকলের বিশেষ নজর আকর্ষণ করেছিলেন। এস ভিএফের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক। কেমন হবে সিরিয়ালটি বা কী নিয়ে এই ধারাবাহিক গল্প এগোবে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

জানা গিয়েছে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না ভক্তদের কারণ ৪ অগাস্ট থেকে শুরু হবে এই ধারাবাহিকটি। সঙ্গে ৬টায় তা সম্প্রচারিত হবে স্টার জলসার পর্দায়। তবে অনেক অনুগামীদের মতে, যদি সময়টা ৮ টা হতো তাহলে খুব ভালো হতো। কেউ বা বলছেন সাড়ে ৮ টা হলেও ভালো হতো।

কিছুদিন আগে স্টার জলসার তরফে একটি প্রোমো শেয়ার করা হয়ে ছিল। সেখানে দেখা গিয়েছিল এক বনেদি বাড়িকে কেন্দ্র করে ধারাবাহিকের গল্প। বাড়ির কর্তার এক ছেলে তিন নাতি ও নাতনি। সেখানেই ছোট নাতির চরিত্রের অভিনয় করবেন নবাব ওরফে রিজওয়ান। কর্তার বড় ছেলের বউ ব্যবসার হাল ধরবে। উন্নতির জন্য সে ভুল পথে পা রাখতে ভয় পাননা একদমই। তাঁর মধ্যেই বাড়ির এক পুজোতে উপস্থিত হন নন্দিনী।

সেখানেই নবাব- নন্দিনীর আলাপ হয়। তাঁদের প্রেম কীভাবে এগোবে বা গল্পের মোড় কোন দিকে যাবে। তা জানতে হলে দেখতে আসন্ন ধারাবাহিকটি। ইন্দ্রানী ও রিজওয়ান ছাড়া এই সিরিয়ালে দেখা মিলবে অশোক মুখোপাধ্যায়, অনিমেষ বাদুড়ী, সেজুতি সহ একাধিক কলাকুশলীর। কবে থেকে এই ধারাবাহিকটি শুরু হবে। কখনইবা সম্প্রচার হবে এটি টিভির পর্দায়। তা কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি।

অপরদিকে, পাশাপাশি স্টার জলসায় আসছে 'এক্কা দোক্কা’। নতুন ধারাবাহিক আসার খবরে বেশ খুশি সিরিয়াল প্রেমীরা। তবে কারা থাকছেন অভিনয়ে, কী নিয়েই বা আসন্ন সিরিয়ালের গল্প, তা জানার জন্য উদগ্রীব হয়ে আছেন অনেকে।দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিকটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+