নতুন মজাদার গল্প নিয়ে স্টার জলসার পর্দায় শীঘ্রই আসছে ‘বৌমা এক ঘর’

নতুন মজাদার গল্প নিয়ে স্টার জলসার পর্দায় শীঘ্রই আসছে ‘বৌমা এক ঘর’

বাংলা টেলিভিশনের ধারাবাহিক মানেই শ্বাশুড়ি-ননদের কুটকচালি, আর বৌমাদের নিদারুণ কষ্ট এবং শ্বাশুড়ি বাড়িতে লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা। এতদিন একের পর এক এইরকম গল্প নিয়ে এগিয়ে চলেছে ধারাবাহিকগুলো। কিন্তু এবার একেবারে অন্যরকম মজাদার একটি গল্প নিয়ে আসছে ধারাবাহিক 'বৌমা একঘর'। এখানে শ্বাশুড়ি বৌমার মধ্যে বিবাদ নেই। বরং শ্বাশুড়ি চান বৌমা অফিস যাক, চাকরি করুক।

নতুন মজাদার গল্প নিয়ে স্টার জলসার পর্দায় শীঘ্রই আসছে ‘বৌমা এক ঘর’

তবেই তো বড় জায়ের সঙ্গে টেক্কা দেওয়া যাবে। এদিকে বৌমার স্বপ্ন সে বিয়ে করে দুবাই যাবে। বৌমার না আছে কোনও ডিগ্রি আর না সে কোনো চাকরি করে। তাও শ্বাশুড়ি একরকম জোর করেই বৌমাকে চাকরি করতে পাঠায়। এই ধারাবাহিকের প্রোমোতে এমনই কিছু দৃশ্য উঠে এসেছে, যা দেখে দর্শকদের উত্তেজনা আরও বেড়ে গেছে। বর মেকানিক হলে কি হবে বৌয়ের স্বপ্ন আকাশ ছোঁয়া, তাহলে কী হবে এবার? বৌমার দুবাই যাওয়ার স্বপ্ন কী পূরণ হবে? জানতে হলে আগামী ২ মে থেকে প্রতি সোম থেকে রবি সন্ধ্যে সাড়ে ছ'টায় নজর রাখতেই হবে স্টার জলসার পর্দায়।

নতুন মজাদার গল্প নিয়ে স্টার জলসার পর্দায় শীঘ্রই আসছে ‘বৌমা এক ঘর’

গতানুগতিক সাংসারিক গল্প নয়, একেবারে অন্যরকম মজাদার একটি গল্প নিয়েই আসছে ধারাবাহিক 'বৌমা একঘর'। এই ধারাবাহিকে বৌমা টিয়ার চরিত্রে দেখা যাবে সুস্মিতা দে-কে। তাঁর মেকানিক বরের চরিত্রে অভিনয় করছেন 'খেলনা' খ্যাত দেবজ্যোতি রায়চৌধুরি। এছাড়াও, ধারাবাহিকে অন্যান্য চরিত্রে রয়েছেন চৈতি ঘোষাল, নিবেদিতা মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।

এই ধারাবাহিকে টিয়ার চাকরি করা নিয়ে শ্বশুড়বাড়ির যেমন উৎসাহ, তেমনই কি বাস্তবে সুস্মিতা-র পরিবারও তাঁর অভিনয় করা নিয়ে উৎসাহ দেখিয়েছিল? সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, তাঁর পরিবারের সদস্যরা সবসময়ই এ বিষয়ে তাঁকে উৎসাহ দিত। তাই অভিনয় করা নিয়ে কারোরই অমত ছিল না। কিন্তু এই একই প্রশ্ন দেবজ্যোতি রায়চৌধুরীকে করা হলে তিনি বলেন, "আমার ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম ছিল। কলেজে পড়াকালীনই থিয়েটার করতাম।

নতুন মজাদার গল্প নিয়ে স্টার জলসার পর্দায় শীঘ্রই আসছে ‘বৌমা এক ঘর’

এই করতে করতে একদিন ভাবলাম এবার আমাকে সত্যিই অভিনয়টা নিয়ে সিরিয়াস হতে হবে। এরপর বাড়িতে বললাম, কিন্তু বাবা এতে কখনওই রাজি ছিলেন না। বাড়িতে যখন অভিনয় করার ইচ্ছা প্রকাশ করি, তখন বাবা আমাকে সাফ জানিয়ে দিয়েছিলেন যে, যদি অভিনয় করতে হয়, তাহলে নিজের টাকা খরচ করে করবে। তখন অনেক টিউশন পড়াতাম, ওই টাকা দিয়েই টালিগঞ্জ যাতায়াত করতাম, অডিশন দিতাম।"

স্টার জলসায় আসন্ন ধারাবাহিক 'বৌমা একঘর' এ দেবজ্যোতিকে দেখা যাবে একেবারে অন্যরকম একটি চরিত্রে। এখানে সে পেশায় মেকানিক। মজার এই অন্যরকমের একটি চরিত্রে অভিনয় করতে পেরেও খুব ভালো লাগছে অভিনেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+