স্টার জলসার এই সিরিয়ালগুলির মোড় ঘোরানো পর্বের প্রোমো দেখুন
স্টার জলসার এই সিরিয়ালগুলির মোড় ঘোরানো পর্বের প্রোমো দেখুন
সিরিয়াল প্রেমীদের জন্য চ্যানেলের তরফে মাঝে মধ্যেই নানান প্রোমো শেয়ার করা হয়। যা দেখতে খুব পছন্দ করেন অনুগামীরা। সম্প্রচারিত হওয়ার আগে যদি কোন ধারাবাহিকের অংশ যদি আগেই দেখা যায়, তাহলে বেশ ভালো লাগে। এবার স্টার জলসার তরফে কিছু ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে। টানটান উত্তেজনার পর্বের কিছু মুহূর্ত শেয়ার করা হয়েছে। দেখে নিন কোন ধারাবাহিকের সুন্দর প্রোমো শেয়ার করা হয়েছে।
গাঁটছড়া
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'গাঁটছড়া'। তিন জুটি হনিমুনে ঘুরতে গেছে। সেখানে গিয়েই খড়ির কাছে রোমান্টিক কায়দায় ক্ষমা চাইবে ঋদ্ধি। সমুদ্রের ধারে একসঙ্গে ডাব খেতেও দেখা গেচ্ছিল। মাটিতে সরি লিখে ক্ষমা চাইল ঋদ্ধি। দাদু ঠাকুমা নাতি নাতনিদের ঝগড়া মেটাতে তাঁদের সমুদ্র সৈকতে পাঠাচ্ছে। আর এই শুনেই ঠাকুমা একেবারে লজ্জা পেয়ে যান। যেখানে খড়ি রেগে বলছে মধু নেই মুখে আবার মধুচন্দ্রিমা। ঋদ্ধিমান বলছে ফাইন আপনাকে আমার সঙ্গে এক ঘরে থাকতে হবে না। দ্যুতি বলে বিচ পার্টি শপিং আমি বড়লোকের গিন্নি। তখন রাহুলকে বলতে শোনা যাচ্ছে, আমার সঙ্গে থাকবে বিনি। আবার অন্যদিকে হানিমুন লেখা একটা হার্ট শেপের থার্মোকলের ডিজাইন আনছিল বনি-কুনাল। কিন্তু সেটা মাঝখান থেকে আচমকাই ভেঙে যায় আর তখন সঙ্গে সঙ্গে বাকি দুই জুটি এসে সেটা জোড়া লাগিয়ে দেয় আর হাসতে থাকে।
গোধূলি আলাপ
স্টার জলসার আরেকটা জনপ্রিয় সিরিয়াল হল গোধূলি আলাপ। নোলকের স্মৃতি ফিরিয়ে আনতে তার বহুরূপীর মুখোশ পরে এল অরিন্দম। অরিন্দম কী পারবে নোলকের স্মৃতি ফিরিয়ে আনতে। হাসপাতালে নোলকের ঘরের দরজার বাইরে বাঘের মুখোশ হাতে ধরে দাড়িয়ে ছিলেন অরিন্দম। আর মুখোশটি বিছানায় শুয়ে দেখেন নোলক। তারপর ওপর সে উঠে বসেন ভাবেন এই মুখোশ ত আমার। এখানে কী করে এল। তাহলে কী আবার বাজে লোকটা এসছে।
সাহেবের চিঠি
সম্প্রতি স্টার জলসায় শুরু হয়েছে সাহেবের চিঠি। চিঠি-র অনুপ্রেরণায় মনের সব বাধা ও জড়তা কাটিয়ে নিজের সত্যিটা সবার সামনে আনতে পারবে কি সাহেব? সাহেব চিঠির অভিনয় সকলেরই খুব পছন্দ হয়েছে। প্রেসের সামনে ওঠা অভিযোগের কী জবাব দেবেন সাহেব। চিঠির কথা শুনে কী মিডিয়ার সামনে ভিডিও নিয়ে মুখ খুলবেন সাহেব! জানতে হলে দেখতে ধারাবাহিকটি।












Click it and Unblock the Notifications