এবার বন্ধ হচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক, কিন্তু কেন?

এবার বন্ধ হচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক, কিন্তু কেন?

ধারাবাহিক শুরু হলে যেমনে ভালো লাগে, তেমনি সিরিয়াল শেষ হলে কিন্তু মনটা বেশ ভারাক্রান্ত হয়ে ওঠে। তাই বলে এত কম সময়ে যদি শেষ হয় তাহলে তো আরোও কষ্ট লাগে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এবার বন্ধ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'খুকুমণি হোম ডেলিভারি’। হয়তো এটা কারো বিশ্বাস হচ্ছে না। কিন্তু কেন বন্ধ হতে হচ্ছে এই সিরিয়ালকে! যদিও এ বিষয়ে কোন কলাকুশলী এখনও কিছু জানাননি, তবে অনেকের মাথাতেই যেন আকাশ ভেঙে পড়ছে।

এবার বন্ধ হচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক, কিন্তু কেন?


২০২১ সালের নভেম্বর মাসে শুরু হয়েছিল খুকুমণি হোম ডেলিভারি। তাহলে মাত্র পাঁচ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। যদিও শুরুর পর থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল সিরিয়াল। শুরু হওয়ার পর থেকেই টিআরপি খুব ভালোই ছিল। এই জনপ্রিয় ধারাবাহিকের বিহানের সরলতা, খুকুমনির সুপারহিট সংলাপের জেরে এই ধারাবাহিক কিন্তু ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছিল। বাংলা সিরিয়াল কিন্তু হিন্দিতে রিমেক হয়েছে। গত সপ্তাহের টিআরপিতে এই ধারাবাহিক কিন্তু অনেকেই পেছনে পড়ে গিয়েছিল। তাহলে অনুগামীদের প্রশ্ন তাহলে কি টিআরপি খারাপ হওয়ার জন্য সিরিয়াল বন্ধ হতে চলেছে?

জানা গিয়েছে আগামী মাসের গোড়াতেই নাকি শেষ সম্প্রচার হবে এই ধারাবাহিকের। চলতি মাসের নাকি শেষবার শুটিং করবেন খুকুমণি হোম ডেলিভারি। অনেক ভক্তদের মন খারাপ। তারা চায় না এত তাড়াতাড়ি এই সিরিয়াল ধারাবাহিক শেষ হোক!

উল্লেখ্য, সদ্য শেষ হয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'অপরাজিতা অপু’। গত সপ্তাহে 'অপু’ সুস্মিতা দে যে এবার স্টার জলসার ধারাবাহিকে যাচ্ছেন, সেটা জানা গিয়েছে। যার বিপরীতে থাকবেন ফেলনার নায়ক দেবজ্যোতি রায়চৌধুরী। শোনা যাচ্ছে এবার কৃষ্ণকলি বাংলা সিরিয়ালের নায়িকা তিয়াসাও নাকি স্টার জলসায় আসছেন! কোন সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রীকে? যা নিয়ে খুব উদগ্রীব ভক্তরা।

সূত্র মারফত জানা গিয়েছে, 'টেন্ট’ সিনেমার ব্যানারে আসছে এই নতুন বাংলা ধারাবাহিক। যদিও সিরিয়ালের নাম কী হবে আর কোন স্লটে দেখানো হবে তা চ্যানেলের তরফে কিছু জানানো হয়নি। তবে, জানা গিয়েছে এই মেগার গল্প থাকবে পুরো নারী কেন্দ্রিক। অপু ছাড়াও এখানে অভিনয় করবেন কৃষ্ণকলি। শোনা যাচ্ছে আরও জনপ্রিয় মুখ থাকবেন এই ধারাবাহিকে। তবে, কেমন হবে এই ধারাবাহিকে, সেদিকেই মুখিয়ে আছে অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+