শেষ হচ্ছে ‘বৌমা একঘর’, মন খারাপ সিরিয়াল প্রেমীদের

শেষ হচ্ছে ‘বৌমা একঘর’, মন খারাপ সিরিয়াল প্রেমীদের

টেলিভিশন জগতের বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছে অভিনেত্রী সুস্মিতা দে। যিনি 'অপরাজিত অপু’ ধারাবারিক দিয়ে সিরিয়ালে পা রেখেছেন। এই ধারাবাহিকটি শেষ হওয়ার পর সুস্মিতা আরেকটি সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় শুরু করেন , নাম 'বৌমা একঘর’। যা কয়েক মাস আগেই শুরু হয়েছে। মাত্র তিন মাসের মধ্যেই বন্ধ হচ্ছে ধারাবাহিকটি।

 শেষ হচ্ছে ‘বৌমা একঘর’, মন খারাপ সিরিয়াল প্রেমীদের


অভিনেত্রী সুস্মিতা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে 'লাস্ট ডে শুটিং’ কথাটা লেখা আছে। শুরু হলে তা শেষ হবে এটা জানা, তাই বলে এত কম সময়ে! যদিও কয়েদিন ধরে শোনা যাচ্ছিল যে ধারাবাহিকটি শেষ হয়ে যাবে, সব জল্পনাকে সত্যি করে অভিনেত্রী একটি ঝলক শেয়ার করেছেন। যা জেনে খুব মন খারাপ সিরিয়াল প্রেমীদের। 'ইতনিসি খুশি ইতনিসি হাসি’ গানের তালে নাচছে 'বৌমা একঘর’-এর প্রমিলা বাহিনী। মুখে এত হাসি থাকলেও তাঁরা কী সত্যিই খুশি হতে পারছেন। তাছাড়াও তিনি কিন্তু পরিবারের সঙ্গে নানান ছবি শেয়ার করেছেন।

অপু ধারাবাহিকে কীভাবে বাড়ির বউ পরিবারের সমস্ত প্রতিকূলতাকে জয় করে বিডিও হয়েছেন। সুশান্ত দাসের এই ধারাবাহিকে এমন এক মেয়ের জীবন ফুটে উঠে ছিল যাকে বিয়ের পর তাঁর শাশুড়ি পেশায় পা রাখবার স্বপ্ন দেখছিল। আর সেই স্বপ্নপূরণ করতে গিয়েই বিদেশের মাটিতে পৌঁছাবে ভেবছিল অপু।

অপরদিকে, বেশ ভালোই চলছে 'সাহেবের চিঠি’। সদ্যই স্টার জলসায় শুরু হয়েছে 'সাহেবের চিঠি’। মাত্র কয়েকদিনের মধ্যেই অনুগামীর মনে প্রায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায় সাহেব ও দিঠির ভূমিকায় অভিনয় করছেন। তাঁদের অভিনয়ে সন্ধে সাড়ে ছটায় বুঁদ হয়ে থাকেন অনেকেই। আবার এক টানটান উত্তেজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হয়েছে একটি প্রোমো। যা দেখে অনেকেই অবাক হচ্ছেন, কী আছে সেই ভিডিওতে।

ভিডিওতে দেখা যাচ্ছে, পরশু দিনই সাহেব চিঠির বিয়ে! সাহেবের মত জানতে সাহেবকে ফোন করল চিঠি! ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে জানায় বিয়ের সব জোগাড় আয়োজন করে নেবে তাঁরা। খুশি হয় তাঁরা। কিন্তু দিঠি তাঁর মাকে বলে ;মা এত তাড়াহুড়ো করার কী আছে।' তখনই তাঁর বাবার মনে কুডাকতে শুরু করে, তিনি বলেন এতে কোনও গণ্ডগোল নেই তো। পাশাপাশি দিঠির মনে প্রশ্ন জাগে আদৌও লাট সাহেব কী তাঁকে বিয়ে করতে চায়। যা ভাবা তাই কাজ। দিঠি ফোন করে সাহেবকে। দিঠি সাহবেকে বলে কিছু প্রশ্ন আপনাকে করার আছে উলটে একই কথা বলেন সাহেবও। দিঠি আর সাহেবের বিয়ে হবে? না আলাদা হবে দুটি পথ। তা জানতে হলে আপনাকে দেখতে হবে ধারাবাহিকটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+