রোশনাই-এর পর বদলে যাচ্ছে আরও এক জনপ্রিয় সিরিয়ালের অন্যতম প্রধান মুখ, বিরাট বদল শুভ বিবাহতে!
বাংলা সিরিয়ালে হচ্ছে একের পর এক রদবদল। নির্মাতা থেকে চ্যানেল কর্তৃপক্ষ, কলাকুশলীদের সঙ্গে বাদ বিবাদের ঘটনা নতুন কিছু নয়। আর এর ফলে রাতারাতি বদলে যায় চরিত্রের মুখ। তবে হালফিলে বদল হল বেশ কয়েকটি সিরিয়ালের লিড চরিত্রের মুখ। কানাঘুষা শোনা যাচ্ছে এবার নাকি সিরিয়াল ছাড়তে চলেছেন আরও এক জনপ্রিয় নায়িকা।
বিভিন্ন সময়ে চরিত্রের প্রয়োজনে কিংবা অন্যান্য কারণে প্রিয় মুখগুলো পরিবর্তিত হয়। কখনও এই পরিবর্তন দর্শকদের মন জয় করে, আবার কখনও হতাশ করে। তবে এবার মনে হচ্ছে স্টার জলসার এর জনপ্রিয় সিরিয়াল শুভ বিবাহতে আসতে চলেছে বড় বদল। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোনা সাহা এবং হানি বাফনা।

তবে এবার নাকি সিরিয়াল ছাড়তে চলেছেন সোনা সাহা! প্রতিটি পর্বে নতুন চমকের জন্য এই ধারাবাহিক টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে। ধারাবাহিকের মূল চরিত্র তেজ ও সুধার রসায়ন এবং সার্থকের ষড়যন্ত্র নিয়ে এই মুহূর্তে চলছে টানটান উত্তেজনা। কিন্তু তারই মধ্যে এত বড় খবর প্রকাশ্যে আসতে রীতিমতো হতবাক দর্শকরা। তবে কি সিরিয়াল ছাড়তে চলেছেন সোনা সাহা?
তবে খোঁজ নিয়ে দেখা গেল ঘটনা খানিক অন্য। সবার সামনে সুধাকে এখনও নিজের স্ত্রী বলে দাবি করে স্বার্থক। আর সেখানেই নতুন চরিত্র আগমনের ঘটনা সামনে এসেছে। এবার নাকি অন্যতম প্রধান চরিত্রে দেখা যেতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী স্বর্ণ কমল দত্তকে। তবে তাঁর ভূমিকা, এই ধারাবাহিকে কী থাকছে অর্থাৎ তিনি ইতিবাচক না নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চলেছেন তা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications