ফের চ্যালেঞ্জের মুখে দীপা, নতুন মোড় আসতে চলেছে ‘‌অনুরাগের ছোঁয়া’‌য়, নজর রাখুন স্টার জলসায়

ফের চ্যালেঞ্জের মুখে দীপা, নতুন মোড় আসতে চলেছে ‘‌অনুরাগের ছোঁয়া’‌য়, নজর রাখুন স্টার জলসায়

গত সপ্তাহে অষ্টম স্থানে উঠে এসেছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক '‌অনুরাগের ছোঁয়া'‌। এই ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে। বিশেষ করে দীপা যে ধরনের কঠিনতার সম্মুখীন হয়ে নিজেকে প্রমাণ করে চলেছে, তা দর্শকরা প্রশংসা না করে পারছেন না।
এবার এই ধারাবাহিকে আরও একটি চমক অপেক্ষা করে রয়েছে। গল্পের মোড় এবার ঘুরতে চলেছে।

ফের চ্যালেঞ্জের মুখে দীপা, নতুন মোড় আসতে চলেছে ‘‌অনুরাগের ছোঁয়া’‌য়, নজর রাখুন স্টার জলসায়

ইতিমধ্যেই এই সিরিয়ালের প্রোমো সামনে এসে গিয়েছে। প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে, দীপা একটি আন্তর্জাতিক ফুলের আর্ট প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। যেখানে তাঁর প্রিয় কবি লাবণ্য সেনগুপ্ত মুখ্য অতিথি হয়ে এসেছেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে ইন্দ্রাণী হালদার, বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতাকে। তাঁরা অবশ্য তাঁদের আগামী ছবি '‌কুলের আচার'‌-এর প্রচারে এসেছেন।

ফের চ্যালেঞ্জের মুখে দীপা, নতুন মোড় আসতে চলেছে ‘‌অনুরাগের ছোঁয়া’‌য়, নজর রাখুন স্টার জলসায়

এই প্রতিযোগিতায় দীপাকে তাঁর সেরাটা দিয়ে এই প্রচিযোগিতা জিততে হবে, এটাই তাঁর চ্যালেঞ্জ। অন্যদিকে সূর্যের কাছে দীপা যখন বলেন যে তাঁর অনুপ্রেরণা লাবণ্য সেনগুপ্ত, তখন সূর্য কিছুটা হতাশ হন। এরপর কি হতে চলেছে তা দেখার জন্য অবশ্যই দেখতে হবে '‌অনুরাগের ছোঁয়া'‌। এই পর্বটি ৫ ও ৬ জুলাই রাত সাড়ে ন'‌টায় সম্প্রচার হবে।

২০২২ সালের গোড়ার দিকে শুরু হয়েছিল '‌অনুরাগের ছোঁয়া'‌। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত। এর আগে 'দেশের মাটি' ধারাবাহিকে ডাঃ কিয়ানের চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি। দীপার চরিত্রে টেলিপাড়ার পরিচিত মুখ স্বস্তিকা দত্ত। এই ধারাবাহিকের মূল উদ্দেশ্যই হল রূপ নয় গুণই বড় এটা প্রমাণ করা। টিআরপি তালিকায় চড়াই-উৎরাই পেরোচ্ছে এখন এই ধারাবাহিক। গল্পের নতুন নতুন মোড় এই ধারাবাহিককে এই সপ্তাহে টিআরপি তালিকায় কোথায় রাখতে পারে সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+