ত্রুটি থাকবে না জামাই আদরে, ছোটপর্দার জুটিদের ‘‌জামাই ষষ্ঠী জমজমাট’‌ স্টার জলসায়

ত্রুটি থাকবে না জামাই আদরে, ছোটপর্দার জুটিদের ‘‌জামাই ষষ্ঠী জমজমাট’‌ স্টার জলসায়

আম–কাঁঠাল, ইলিশের বড় পিস, কচি পাঁঠার মাংস সহযোগে কবজি ডুবিয়ে খাওয়া। পঞ্চব্যঞ্জনে সাজানো জামাইয়ের পাত। সামনেই জামাই ষষ্ঠী, আর সেই উৎসবের কথা মনে পড়লেই এই দৃশ্যই ভেসে ওঠে চোখের সামনে। ৫ জুন বাংলা জুড়ে জামাই ষষ্ঠী পালন হলেও স্টার জলসায় বাঙালীর এই উৎসব পালন হচ্ছে ১২ জুনে। আর সেখানে থাকছেন স্টার জলসার সব জামাইরা। ‌

ত্রুটি থাকবে না জামাই আদরে, ছোটপর্দার জুটিদের ‘‌জামাই ষষ্ঠী জমজমাট’‌ স্টার জলসায়


'‌জামাইষষ্ঠী জমজমাট’‌ নামে একটি অনুষ্ঠান নিয়ে আসছে স্টার জলসা। যেখানে স্টারের সমস্ত সিরিয়ালের জামাইকে রীতিমতো জামাই আদর দেওয়া হবে। তবে শুধুই জামাই নয়, সঙ্গে সমান আদরযত্নে সামিল হবেন বৌমারাও। বুধবার বিকেলেই স্টার জলসার ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে 'জামাই ষষ্ঠী জমজমাট'-এর প্রোমো। প্রোমোতেই স্পষ্ট খাওয়াদাওয়া,নাচ গান, আড্ডা, খুনসুটিতে জমে উঠবে এই অনুষ্ঠান। লালন, অভ্র, ঋষির মত নতুন জামাইরা তো থাকবেনই সঙ্গে দেখা মিলবে ডিংকা, গঙ্গারাম, শঙ্খ, বিহানদেরও।

স্টার জলসার জুটিদের দারুণ দারুণ পারফরম্যান্সে যে জামাইষষ্ঠী জমে উঠবে তা প্রোমোতেই স্পষ্ট। থাকবে চিরাচরিত রীতি মেনে জামাই বরণের মতো আচার–অনুষ্ঠানও। আর সঙ্গে পেটপুজো তো অবশ্যই। জানা যাচ্ছে মেনুতে থাকছে চিংড়ি, মটনের বিভিন্ন পদ সঙ্গে হরেকরকম মিষ্টি।

শুটিং ফ্লোর থেকে নানান ধরনের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন '‌আলতা ফড়িং’‌–এর ফড়িং ও অভ্র। অভ্র তো জানিয়ে দিয়েছেন যে তিনি জামাই আদর না পেয়ে যাবেন না। ওদিকে ফড়িং অবশ্য জানেন না কী হতে চলেছে। সবকিছু মিলিয়ে স্টার জলসার জামাইদের আদর–অ্যাপায়ন দেখতে হলে অবশ্যই ১২ জুন বিকেল পাঁচটায় স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+