শেষ হচ্ছে ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিক, মন খারাপ ভক্তদের
শেষ হচ্ছে ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিক, মন খারাপ ভক্তদের
ধারাবাহিক শুরু হলে যতটা ভালোলাগে তা শেষ হয়ে গেলে কিন্তু তার থেকে বেশি খারাপ লাগে। এবার শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'গ্রামের রানী বীণাপাণি'। আর এই খবরে বেশ মন খারাপ হয়ে গিয়েছে ভক্তদের। আজ, ২৫ জুন টিভির পর্দায় শেষ দেখানো হবে এই ধারাবাহিকটি।

স্টার জলসার এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন নবাগতা অভিনেত্রী অ্যানমেরি টম এবং জনপ্রিয় অভিনেতা অভিনেতা হানি বাফনা। সিরিয়ালটি সকলেই কিন্তু পছন্দ করতেন। যারা এই ধারাবাহিক দেখতেন তাঁদের মন বেশ খারাপ হয়ে গিয়েছে।
প্রথমা কাদম্বিনী সিরিয়ালে অভিনয় করে যেভাবে জনপ্রিয়তার শিখরে পোঁছে ছিলেন অভিনেত্রী হানি বাফনা। কিন্তু তেমন ভাবে 'গ্রামের রানী বীণাপাণি' ধারাবাহিকের তেমনভাবে সাফল্য অর্জন করতে পারেনি তিনি। তিনি জানিয়েছেন এবার কিছুদিন তিনি টেলিভিশনের পর্দা থেকে বিরতি নেবেন।
স্টার জলসার তরফে একটি ছবি শেয়ার করা হয়ছে। সেখানে ক্যাপশনও লেখা হয়েছে। বলা হয়েছে আপনাদের সবার ভালোবাসায় যাত্রা সম্পূর্ণ হল 'গ্রামের রাণী বীণাপাণি'-র। আজ অন্তিম পর্বের আগে সকল দর্শকের জন্য রইল ভালোবাসা ও কৃতজ্ঞতা।
অপরদিকে, স্টার জলসার তরফে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে, তাতে দেখানো হয়েছে ২৭ জুন থেকে সাড়ে ৬ টায় স্টার জলসায় দেখানো হবে 'সাহেবের চিঠি' ধারাবাহিকটি।
তবে, এই প্রথমবার অভিনেতা প্রতীক সেন আর অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় একসঙ্গে জুটি বাঁধছেন। যে প্রোমোটি স্টার জলসার তরফে শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে , সাইকেল নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চিঠি বিলি করে দেবচন্দ্রিমা। অপরদিকে অভিনেতা কিন্তু গল্পে একজন বড় তারকা। চরিত্রের নাম সাহেব মুখোপাধ্যায়।
তিনি ভালো অভিনয় ও গান করেন, কিন্তু কেন তিনি তা থেকে সরে যেতে চাইছেন। কিন্তু কেন তিনি এমন করছেন। এমনই একদিন সাহেবের বাড়িতে আসেন অভিনেত্রী। সাহেবকে বলেন এটা তাঁর এক ভক্তের শেষ ইচ্ছা। তখন তিনি জানতে পারেন সাহেবের একটা পা নেই। তখন তিনি সাহেবকে উৎসাহ দিয়ে বলেন, সবার সামনে তাঁকে ফিরতে হবেই। এমনই দেখা গিয়েছে প্রোমোতে। তবে, কোনদিকে নেবে গল্পের মোড়, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।












Click it and Unblock the Notifications