‘গাঁটছড়া’য় আসছে নতুন মোড়, ভাইরাল প্রোমো
‘গাঁটছড়া’য় আসছে নতুন মোড়, ভাইরাল প্রোমো
অনেকবারই খড়ির হাত থেকে নিজেকে ঢেকে ঋদ্ধিমাণ ও পরিবারের সকলের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করেছে রাহুল। তবে এবার যেন সেই চেষ্টা বৃথা হল। তার কুকর্মের জন্য তাকে উচিত শিক্ষা পেতেই হল। সকলের প্রিয় স্টার জলসায় বাংলা ধারাবাহিক গাঁটছড়ায় আসছে নতুন মোড়। অনুগামীদের মধ্যে নতুন প্রোমো ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাহুল কি তাহলে বিয়ে করবে দ্যুতিকে? তারপর সব চাল উল্টে যাবে, কোনটা।

ধারাবাহিকে দেখা গেছে, রাহুল অনেকদিন থেকে ভালোবাসা ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শেষে কিন্তু তাকে ঠকিয়েছে। ঋদ্ধিমান এর বিয়ে রাহুলের জন্য ভেঙে গেছে। সমাজের কাছে সে অনেকটাই ছোট হয়েছে। তবে এখানেই কিন্তু শেষ নয়। সব সত্যি জেনে দেখে বুঝে রাহুল এর আসল পরিচয় পেয়ে যায় দ্রুতি। তারপর সে সবার সামনেই রাহুলের মুখোশ টেনে খুলে ফেলে দেয়।
সব সত্যি সে বলে দেয়। রাহুল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা সবার সামনে জানায়। কিন্তু রাহুল তার চালাকির দ্বারা দ্রুতির কথা মিথ্যা প্রমাণ করে দেয়। আবারোও সে অপমানিত হয় সবার কাছে। কেউ তার কথা বিশ্বাস করে না। তারপর তাঁকে আবার বাড়ি ফিরে আসতে হয়। পরবর্তীকালে কি করবে অর্থাৎ নিজের ভাগ্য এবং রাহুলের প্রতারণার কথা ভেবে এক কঠিন সিদ্ধান্ত নেয় সে। দুটি নিজের হাতের শিরা কেটে জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করে সে। যদিও সেই মুহূর্তে খড়ি না আসত তাহকে সেদিন বড় বিপদ ঘটত। রক্ষা করে সে দ্যুতিকে, সে জানায় সে গর্ভবতী। রাহুলের জন্য তার এমন অবস্থা। একথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। অনুগামীদের মনে একটাই প্রশ্ন করে কিভাবে তার দিদি যোগ্য সম্মান দেবে?
এই প্রশ্নের জবাব কিন্তু মিলল ধারাবাহিকের নতুন প্রোমোতে। ঋদ্ধিমান খড়ির উপর বিশ্বাস রেখে রাহুলকে বলে, তোকে দ্যুতিকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, না হলে সম্পত্তিতে অধিকার থেকে তাকে বঞ্চিত করা হবে। এ কথা শুনে রাহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এদিকে ঋদ্ধিমান কিন্তু তার সিদ্ধান্তের জন্য তাকে যেন পরে আফসোস না করতে হয় বলে জানান খড়ি। তাকে বলে আপনার এই সিদ্ধান্তের জন্য আপনাকে কখনোই কষ্ট পেতে হবে না অবশেষে রাহুল জব্দ হয়। তা দেখে বেজায় খুশি কিন্তু দর্শকমহল। পরবর্তী পর্বগুলো কি হবে তা দেখতে হলে, আপনাকে প্রত্যেকদিনই দেখতে হবে এই ধারাবাহিক।












Click it and Unblock the Notifications